যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ধাপে ধাপে এখনো ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। রোববার (০৮ জুন) দেশটি থেকে আরও ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, ট্রাম্প প্রশাসনের নির্দেশে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ নাগরিকদের ফেরত পাঠানোর কাজ এখনো চলছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে গতকাল রোববার বিকাল সাড়ে ৩টায় একটি স্পেশাল ফ্লাইটে (OAE-3331) করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরও ৪২ অবৈধ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেরত আসা অবৈধ ২৪ জনের সব নথিপত্র ঠিক থাকায় সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যেই তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন হয় এবং তারা বাড়ি ফিরে যান। কিন্তু ফেরত আসা বাকি ১৮ জনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দূতাবাস ও বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের মধ্যে আলোচনা সাপেক্ষে জিডি করার পর তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পূর্ণ করা হয় এবং তারা রাত ১০টার পর বিমানবন্দর ত্যাগ করেন।প্রসঙ্গত, এর আগেও ট্রাম্প ক্ষমতায় আসার পর কয়েক ধাপে বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়। সর্বশেষ গ্রিফন এয়ারের (জিআরপি-২৬) একটি বিশেষ ফ্লাইটে করে ৫ অবৈধ অভিবাসীকে ঢাকায় পাঠায় যুক্তরাষ্ট্র।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একদিন না যেতেই নরসিংদীতে আবারও সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত
একদিন না যেতেই নরসিংদীতে আবারও সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত

একদিন না যেতেই নরসিংদীর চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নে আবারও সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে Read more

কাশ্মিরে ‘ইসরায়েলি কায়দায়’ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ভারতীয় সেনারা
কাশ্মিরে ‘ইসরায়েলি কায়দায়’ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ভারতীয় সেনারা

জম্মু-কাশ্মিরে গত ২২ এপ্রিল ২৬ জনকে হত্যা করে বন্দুকধারীরা। এ হামলার পর নিজেদের নিয়ন্ত্রিত কাশ্মিরে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ভারতীয় সেনারা। Read more

জাকসু নির্বাচনের ফলাফল কখন, জানালো নির্বাচন কমিশন
জাকসু নির্বাচনের ফলাফল কখন, জানালো নির্বাচন কমিশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল আজ দুপুরে ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার লুৎফুল এলাহী। শনিবার Read more

ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ভারতে সতর্কতা জারি
ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ভারতে সতর্কতা জারি

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘শক্তি’। তার জেরে ভারতে সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।  আইএমডির তথ্য অনুযায়ী, আরব সাগরে সৃষ্ট Read more

ইসলামী ব্যাংক থেকে স্ত্রীকে চাকরিচ্যুতি, টেনশনে স্বামীর মৃত্যু!
ইসলামী ব্যাংক থেকে স্ত্রীকে চাকরিচ্যুতি, টেনশনে স্বামীর মৃত্যু!

ইসলামী ব্যাংক থেকে স্ত্রীকে চাকরিচ্যুত করার ঘটনায় টেনশনে স্ট্রোক করে এক স্বামীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের নাম লিটন দাশ Read more

সীমান্তে শূন্য লাইন অতিক্রম করায় বিএসএফ সদস্য আটক
সীমান্তে শূন্য লাইন অতিক্রম করায় বিএসএফ সদস্য আটক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশ সীমানায় ঢুকে পড়ায় এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি।রবিবার (২১ ডিসেম্বর) ভোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন