কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিহত মোহাম্মদ রাকিব (২৫) ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির অভিনেতা ও পরিচালক রাকিব হাসান নন, এটি তিনি নিজেই নিশ্চিত করেছেন। রোববার (১৫ মার্চ) রাত ১১টার পর ফেসবুক লাইভে এসে রাকিব হাসান বলেন, ‘এটি একটি ভুল খবর। আমরা নিজেরাও জানি না কীভাবে এই গুজব ছড়িয়ে পড়েছে।’ তিনি আরও জানান, ‘আমি ব্যক্তিগতভাবে সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। অনেকেই ফোন করেছেন, কিন্তু বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে সবার ফোনে সাড়া দিতে পারিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহপাক আমাকে ভালো রেখেছেন। আমি সুস্থ আছি। সবাই দোয়া করবেন।’ এর আগে রাত ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মোহাম্মদ রাকিব নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে প্রকাশ্যে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত রাকিবের বাবার নাম তরিকুল ইসলাম খোকন। তাদের বাসা পুরান ঢাকার নিমতলি এলাকায়। রাকিব শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনিও পেশায় একজন ভিডিও কনটেন্ট ক্রিয়েটর বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এক যুবককে গুলি ও কুপিয়ে আহত করা হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা জিএম ইশান জানান, কয়েকজন বন্ধু শহীদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ হয়। এগিয়ে গিয়ে দেখি, ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আহতের বন্ধু মো. রনি জানান, রাতে রাকিবসহ কয়েকজন মেয়ে বন্ধু শহীদ মিনারে পাশে চায়ের দোকানে চা খাচ্ছিল। এসময় এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর গুলির শব্দ পেয়ে শহীদ মিনারের উপরে গিয়ে দেখি, রাকিব রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার মাথায় গুলিবিদ্ধসহ শরীরের একাধিক জায়গায় কোপানো আঘাত রয়েছে। এরপর সেখানে থাকা লোকজন দৌড়ে একজনতে ধরে ফেলে। বর্তমানে সে শাহবাগ থানা হেফাজতে রয়েছে। শাহবাগ থানা উপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির জানান, শহীদ মিনারে রাকিব নামে এক শিক্ষার্থীকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই সেখানে থাকা লোকজন এক যুবককে আটক করে। রাকিবের মাথায় গুলিবিদ্ধ ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। এদিকে, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে, নিহত ব্যক্তি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির প্রধান অভিনেতা ও পরিচালক রাকিব হাসান।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তাসনিম জারার মনোনয়ন বৈধ, প্রতীক হিসেবে চাইলেন ফুটবল
তাসনিম জারার মনোনয়ন বৈধ, প্রতীক হিসেবে চাইলেন ফুটবল

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাতিল Read more

গাজা থেকে আরও ৩ ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধার
গাজা থেকে আরও ৩ ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে আরও তিন জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরাইল। রোববার (২২ জুন) দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। Read more

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় ৪ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে Read more

কুড়িগ্রামে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুড়িগ্রামে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভযানে গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই যুবকের বিরুদ্ধে পুলিশ বাদী হয় মাদক দ্রব্য Read more

আসছে মেসি-ইয়ামাল ‘ড্রিম ক্ল্যাশ’
আসছে মেসি-ইয়ামাল ‘ড্রিম ক্ল্যাশ’

ভক্তদের কাছে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। অন্যদিকে স্পেনের তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল এরই মধ্যে নিজের জাত Read more

আল্লাহ ক্ষমাশীল মানুষকে ভালোবাসেন
আল্লাহ ক্ষমাশীল মানুষকে ভালোবাসেন

ভুল-ত্রুটি ও ভালো-মন্দেই মানুষের জীবন। কেউ ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়।কিন্তু কারো ভুলে তার প্রতি  ক্রোধ দেখানো, রাগ ঝাড়া, জেদ-উত্তেজনা কিংবা উগ্র-কাতর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন