ঈদুল আজহায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি দিয়েছেন। বরিশাল নগরে ঈদের প্রথম দিনেই অধিকাংশ পশু জবাইয়ের কার্যক্রম শেষ হয়েছে। এখন পশুর বর্জ্য অপসারণে কাজ করছে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা। যদিও অনেক জায়গায় নগরবাসী নিজ নিজ উদ্যোগে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেছে। যেখানে পশু কোরবানি করা হয়েছে, সেই স্থানটি ধুয়ে মুছে পরিষ্কার করেছে, এমনকি জীবাণুনাশক হিসেবে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়েছেন। সেই সঙ্গে বাকি বর্জ্য ব্যাগে করে নির্দিষ্ট স্থানে রেখে দিয়েছেন। শনিবার (০৭ জুন) দুপুর ১২টার পর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা গাড়ি নিয়ে সেগুলো অপসারণসহ নগরের রাস্তাঘাট ধুয়ে-মুছে পরিষ্কার করার কার্যক্রম পরিচালনা করছেন। পরিচ্ছন্নতাকর্মীরা জানান, পরিবেশ যাতে দূষিত না হয়, সে কারণেই তারা পশু জবাইয়ের পর রক্ত পানি দিয়ে ধুয়ে ফেলছেন। পাশাপাশি অন্যান্য বর্জ্য যে জায়গায় রাখা হয়েছিল, বর্জ্য অপসারণ করে সেই জায়গাও ধুয়ে ফেলা হচ্ছে এবং জীবাণুনাশক ছিটিয়ে দেওয়া হচ্ছে। দুপুর ২টার পর বেশ কয়েকটি সড়ক ঘুরে দেখা গেছে, পশু জবাইয়ের পর সড়কে পানি দিয়ে ধুয়ে দেওয়ার পাশাপাশি ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হচ্ছে। আর অলিগলি থেকে বর্জ্য এনে নির্দিষ্ট স্থানে রাখা হচ্ছে। সেই বর্জ্য আবার গাড়িতে করে ময়লার ভাগাড়ে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও অলিতে গলিতে বর্জ্য পড়ে থাকতেও দেখা গেছে। বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, দুপুর ২টায় নগরের বগুড়া রোড এলাকা থেকে শুরু হয় বর্জ্য অপসারণ কার্যক্রম। নগরের ৩০টি ওয়ার্ডে পশু জবাইয়ের জন্য ২০২টি স্পট নির্ধারণ করে দেওয়া হয়েছে সিটি করপোরেশনের পক্ষ থেকে। দুপুর ২টা থেকে শুরু করে রাত ৮টার মধ্যে বর্জ্য অপসারণ করার চেষ্টা করছেন পরিচ্ছন্নতাকর্মীরা। বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার রায়হান কাওছার বলেন, বরিশাল সিটি করপোরেশনের ৭০০ পরিচ্ছন্নতাকর্মী এ কাজে নিয়োজিত রয়েছে। মোট ২৫টি ময়লার ট্রাক, দুটি পানির ট্রাক ও চারটি পে-লোডারের মাধ্যমে বর্জ্য অপসারণের কাজ করা হবে। এরপর ব্লিচিং পাউডার ছিটিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলা হচ্ছে নগরীর সড়কগুলো। একই সঙ্গে আগে থেকেই প্রতিটি ওয়ার্ডে বর্জ্য রাখার জন্য ৫০০টি করে বস্তা ও ৫০ কেজি করে ব্লিচিং পাউডার পাঠানো হয়েছিল, বলে জানান বিসিসির কর্মকর্তারা। এর ফলে এবারে পশু কোরবানির বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ করার আশা করছে বিসিসি পরিচ্ছন্নতা বিভাগ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগ নিষিদ্ধে প্রজ্ঞাপন জারি না করায় যা বললেন সারজিস
আ.লীগ নিষিদ্ধে প্রজ্ঞাপন জারি না করায় যা বললেন সারজিস

ছাত্র-জনতার তীব্র আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেও এখনো এ নিয়ে কোনো প্রজ্ঞাপন Read more

এবার চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের
এবার চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

এবার চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট দিতে Read more

নির্দিষ্ট অর্থে আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি আরব
নির্দিষ্ট অর্থে আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি আরব

সৌদিতে বসবাসরত বিদেশি পেশাজীবী ও বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের জন্য সুযোগ দিয়েছে সৌদি আরব সরকার। মূলত রেসিডেন্সি প্রোগ্রামের আওতায় এ সুযোগ Read more

জকসু নির্বাচনে নিয়ে ইতিবাচক বার্তা রাকিবের
জকসু নির্বাচনে নিয়ে ইতিবাচক বার্তা রাকিবের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে Read more

ব্যাংকের সিকিউরিটি গার্ড ভেবে আইনজীবিকে হত্যা, গ্রেপ্তার ৫
ব্যাংকের সিকিউরিটি গার্ড ভেবে আইনজীবিকে হত্যা, গ্রেপ্তার ৫

মৌলভীবাজার জজ কোর্টের আইনজীবি অ্যাডভোকেট সুজন মিয়া হত্যা মামলায় ৫ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে নিজ Read more

আউশ আবাদে নতুন সম্ভাবনার দ্বার খুলছে মেঘনা
আউশ আবাদে নতুন সম্ভাবনার দ্বার খুলছে মেঘনা

কুমিল্লার মেঘনা উপজেলায় আউশ ধানের আবাদ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। এ বছর উপজেলায় ৩৬ হেক্টর জমিতে আউশ ধান আবাদ হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন