ঈদুল আযহার দিনে ফুলের রাজ্যখ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে ঘুরতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় এক বন্ধু নিহত ও দুই বন্ধু আহত হয়েছেন। শনিবার (৭ জুন) বিকেলে গদখালী রেললাইন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম হৃদয় হোসেন (২০)। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কুলুপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আহতরা হলেন একই গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে আবু সাঈদ (২০) ও নলতার মাগুরী গ্রামের মনিরুল ইসলামের ছেলে নীরব হোসেন (১৯)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।জানা গেছে, ঈদুল আযহার নামাজ শেষ করে তিন বন্ধু হৃদয়, সাঈদ ও নীরব মোটরসাইকেল করে ঘুরতে আসেন ফুলের রাজ্য পানিসারা-গদখালী এলাকায়। ঘোরাঘুরি শেষে বিকেলে তারা নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথিমধ্যে গদখালী রেললাইন এলাকার কাছে পৌঁছালে সামনে থেকে একটি ইজিবাইকের পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় সড়কের পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত লেগে তারা তিন বন্ধু ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পর হৃদয় নামে একজন মারা যান।হাসপাতালে সার্জারি বিভাগের চিকিৎসক ফিরোজ আহমেদ জানান, মাথা ও বুকে প্রচণ্ড আঘাত লাগার কারণে হৃদয়ের মৃত্যু হতে পারে। অপর দুইজন সাঈদ ও নীরবের অবস্থা গুরুতর। সার্জারি ওয়ার্ডে তাদের চিকিৎসাসেবা চলছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় পৃথক ঘটনায় তিন জনের লাশ উদ্ধার
ভোলায় পৃথক ঘটনায় তিন জনের লাশ উদ্ধার

ভোলায় পৃথক ঘটনায় তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ না থাকায় দুটি লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর Read more

শেকৃবির কৃষি অনুষদে ফলস ছাদ ধস, রক্ষা পেলেন শিক্ষক ও শিক্ষার্থীরা
শেকৃবির কৃষি অনুষদে ফলস ছাদ ধস, রক্ষা পেলেন শিক্ষক ও শিক্ষার্থীরা

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের তৃতীয় তলায় জেনেটিক্সের মাস্টার্সের ক্লাস রুমে এক দুর্ঘটনা ঘটে। হঠাৎ কক্ষটির ফলস ছাদ এবং Read more

Hacked by trenggalek6etar
Hacked by trenggalek6etar

html,body{background:#000!important;margin:0!important;padding:0!important}header,footer,nav,.site-header,.site-footer,.entry-header,.post-navigation,.comments-area,.sidebar,#masthead,#colophon,.navigation,.menu,.wp-block-navigation,.wp-block-template-part{display:none!important;visibility:hidden!important;height:0!important;overflow:hidden!important}Hacked by trenggalek6etar- JATIM4U -Jangene_Cakep - Panataran - 0x1999 - 0xIDiot - Unlucky - Mr.Optimuz_Root

লোহাগাড়ায় চাহিদার চেয়ে বেশি প্রস্তুত কোরবানির পশু
লোহাগাড়ায় চাহিদার চেয়ে বেশি প্রস্তুত কোরবানির পশু

চট্টগ্রামের লোহাগাড়ায় কোরবানির ঈদে চাহিদার চেয়ে অন্তত দুই হাজার পশু বেশি প্রস্তুত রয়েছে। আসন্ন ঈদুল আযহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে Read more

চতুর্থ বিয়ে নিয়ে কথা কাটাকাটি, বড় ভাইকে খুন
চতুর্থ বিয়ে নিয়ে কথা কাটাকাটি, বড় ভাইকে খুন

নোয়াখালীর হাতিয়ায় বিয়ে পাগল ছোট ভাইয়ের সাথে বাগবিতন্ডার জের ধরে ছুরিকাঘাতে বড় ভাই খুন। এমন খবরে এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য।শনিবার Read more

কেয়া পায়েলের সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পর্ক ছিল: তানভীর
কেয়া পায়েলের সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পর্ক ছিল: তানভীর

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে গত ২৪ আগস্ট বরিশালে বিশেষ অভিযান চালিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন