ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়ে হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদাকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল। তবে হামাস এখনো বিষয়টি নিশ্চিত করেনি। সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।ইসরায়েলের দাবি, গাজার রাজধানী গাজা সিটিতে শনিবারের (৩০ আগস্ট) বিমান হামলায় হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা নিহত হন। সফল এই অভিযানের জন্য ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক্সে দেওয়া পোস্টে প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও গোয়েন্দা সংস্থা শিন বেতকে অভিনন্দন জানিয়েছেন।তবে হামাস এখনো উবাইদার মৃত্যুর খবর নিশ্চিত করেনি। অবশ্য তারা জানিয়েছিল, একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় বহু সাধারণ নাগরিক নিহত ও আহত হয়েছেন।স্থানীয় সাংবাদিকরা জানান, ঘনবসতিপূর্ণ আল-রিমাল এলাকায় ওই হামলায় অন্তত সাতজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে।রবিবার (৩১ আগস্ট) ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজায় চলমান অভিযানের গতি বাড়ার সঙ্গে সঙ্গে আবু উবাইদার‘অপরাধী সহযোগীদেরও’ লক্ষ্য করা হবে। এটি মূলত সম্প্রতি অনুমোদিত গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনারই অংশ।আবু উবাইদা ছিলেন হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-কাসসাম ব্রিগেডের অল্প কয়েকজন শীর্ষ নেতার একজন, যারা ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণে হামলার আগের দিক থেকেই এখনো সক্রিয় ছিলেন।শনিবারের হামলায় ছয়তলা একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় একসঙ্গে পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার লক্ষ্য ছিল একটি ফ্ল্যাট। এটি মূলত দাঁতের চিকিৎসকের চেম্বার হিসেবে ব্যবহৃত হতো।প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর লাখ লাখ ডলার সমমূল্যের টাকা উড়তে দেখা যায়। এর একটি বড় অংশ স্থানীয়রা নিয়ে গেলেও পরে হামাস তা উদ্ধার করে।গত কয়েক বছরে আবু উবাইদা হামাসের সামরিক শাখার হয়ে বহুবার ইসরায়েলবিরোধী বক্তব্য দিয়েছেন। সবসময় মুখে ফিলিস্তিনি কাপড়ে ঢাকা এই প্রতিরোধ যোদ্ধা মধ্যপ্রাচ্যজুড়ে হামাস সমর্থকদের কাছে এক প্রতীকী ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন।ধারণা করা হয়, বয়স প্রায় ৪০ বছরের কাছাকাছি এই নেতা গত শুক্রবার দেওয়া এক ভাষণে শেষবারের মতো বক্তব্য রেখেছিলেন। সেখানে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলি বন্দিদের পরিণতি হবে হামাস যোদ্ধাদের মতোই।এসময় গাজা সিটিতে ইসরায়েলের পরিকল্পিত আগ্রাসনের বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, গ্রেফতার ২
ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, গ্রেফতার ২

ইসরাইলের ফাঁদে পা দিয়ে ইরানে হামলা চালাতে গিয়ে বিপাকে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামি প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থার পতন ঘটাতে Read more

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দুর্নীতি ও অনিয়মের কারখানা
মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দুর্নীতি ও অনিয়মের কারখানা

মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল দুর্নীতি ও অনিয়মে ভরপুর। পতিত সরকারের আমলে নিয়োগ প্রাপ্ত দোসররা এখনো আছেন আগের মত গুরুত্বপূর্ণ Read more

তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর Read more

ভূঞাপুরে প্রভাব খাটিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিকে যান না স্বাস্থ্য সহকারী নুরু!
ভূঞাপুরে প্রভাব খাটিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিকে যান না স্বাস্থ্য সহকারী নুরু!

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় স্বাস্থ্য সহকারী নুরুল ইসলাম নুরুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠেছে। অলোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের Read more

গোপালগঞ্জে নিরীহদের হয়রানি না করার অনুরোধ জেলা বিএনপির
গোপালগঞ্জে নিরীহদের হয়রানি না করার অনুরোধ জেলা বিএনপির

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় নিরীহ সাধারণ মানুষকে হয়রানি না করার Read more

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ, উচ্ছ্বসিত বেরোবি শিক্ষার্থীরা
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ, উচ্ছ্বসিত বেরোবি শিক্ষার্থীরা

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ার খবরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন