দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। জনসাধারণের জানমাল রক্ষা এবং ঈদের ছুটি চলাকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য আপডেটেড হটলাইন নম্বরসমূহ প্রকাশ করা হয়েছে।সেনাবাহিনীর বিভিন্ন ফর্মেশনের ইউনিটসমূহ ইতোমধ্যে গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট স্থাপন ও টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছে। বিশেষত, কোরবানির পশুর হাটগুলোতে চাঁদাবাজি রোধ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে টহল টিম নিরলসভাবে কাজ করছে।এছাড়াও, ঈদের আগে-পরে শহর থেকে গ্রামে সাধারণ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আন্তঃজেলা বাস টার্মিনাল ও সংযোগ সড়কে তল্লাশি ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। টিকিট কালোবাজারি বন্ধে সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করছে।বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা সর্বদা প্রস্তুত। যে কোনো সন্দেহজনক কার্যকলাপ বা অপরাধমূলক তথ্য সরাসরি নিকটস্থ সেনা ক্যাম্পে অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রদান করতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক বছরে ইসরাইল ছেড়েছে ৭০ হাজার ইহুদি
এক বছরে ইসরাইল ছেড়েছে ৭০ হাজার ইহুদি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি জনগণের মাঝে ভীতিকর অকস্থা বিরাজ করছে।দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো Read more

বিশ্ব আলোকচিত্র দিবস আজ
বিশ্ব আলোকচিত্র দিবস আজ

আজ ১৯ আগস্ট, বিশ্ব আলোকচিত্র দিবস। প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হয়ে আসছে।১৮৩৭ সালে নাইসফোর নিপেক ও লুইস ডেগের Read more

যুদ্ধের ইতি টানতে ট্রাম্পের সঙ্গে বসছেন জেলেনস্কি
যুদ্ধের ইতি টানতে ট্রাম্পের সঙ্গে বসছেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডায় বৈঠক করবেন, যেখানে রাশিয়ার যুদ্ধ শেষ করার Read more

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিকল্পনা সরকারের নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিকল্পনা সরকারের নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ Read more

ত্রিশালে অবৈধ বালু উত্তোলনে অভিযান, একজনের কারাদণ্ড
ত্রিশালে অবৈধ বালু উত্তোলনে অভিযান, একজনের কারাদণ্ড

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ বিধ্বংসী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। উপজেলার কানিহারী ইউনিয়নের জিলকী বটতলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন