পবিত্র ঈদুল আজহা আজ। ঈদের নামাজ শেষে রাজধানীর পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি। সকাল ৭টা থেকে ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানির দৃশ্য দেখা গেছে। ধর্মীয় দায়িত্ব পালন ও ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে পশু কোরবানি দিচ্ছেন মানুষ। এতে করে সবদিকেই উৎসবের আবহ বিরাজ করছে। সিটি করপোরেশন সূত্রে জানা যায়, এবার ঈদে দ্রুত বর্জ্য অপসারণে বিশেষ টিম কাজ করছে। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ জন্য প্রায় ২০ হাজার ২৬৭ পরিচ্ছন্ন কর্মী প্রস্তুত রাখা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে দুই সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দ্রুত ও নির্ধারিত সময়েই বর্জ্য অপসারণে হটলাইন খোলা থাকবে এবং বর্জ্য অপসারণের জন্য প্রায় ১৩ লাখ ৯০ হাজার প্লাস্টিক, পলিব্যাগ ও বায়ো-ডিগ্রেডেবল ব্যাগ সরবরাহ করেছে দুই সিটি কর্তৃপক্ষ।ধর্মীয় বিধান অনুযায়ী, কোরবানির পশুর মাংস আত্মীয়স্বজন ও গরিব-দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। অনেক সামাজিক সংগঠন দরিদ্র মানুষের ঘরে কোরবানির মাংস পৌঁছে দিতে কাজ করছে।ঈদের এই দিনে ধর্মীয় আবেগের পাশাপাশি সামাজিক সংহতি, সহমর্মিতা এবং সহযোগিতার চিত্রও ফুটে উঠেছে রাজধানীর অলিতে-গলিতে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
গাজীপুরে চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

গাজীপুর সদর উপজেলায় চিহ্নিত চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী। বুধবার (২৩ জুলাই) দুপুরে সদর উপজেলার বাঘের Read more

গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলে গেছেন ২০ হাজার ভারতীয়
গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলে গেছেন ২০ হাজার ভারতীয়

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামলা শুরু করে ইসরায়েল। ওই সময় থেকে এখন পর্যন্ত অন্তত ২০ হাজার Read more

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে ঢাকায় গৃহবধূর মৃত্যু
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে ঢাকায় গৃহবধূর মৃত্যু

ঢাকা উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সাড়ে Read more

তেঁতুলিয়ার আকাশে হঠাৎ ভেসে উঠল কাঞ্চনজঙ্ঘা!
তেঁতুলিয়ার আকাশে হঠাৎ ভেসে উঠল কাঞ্চনজঙ্ঘা!

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবারও প্রকৃতিপ্রেমীদের জন্য হয়ে উঠেছে বিস্ময়ের জায়গা। টানা দুই দিন ধরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে বিশ্বের Read more

আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি
আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আছে এক মাসেরও কম সময়। তবে এর মধ্যেই ভারতে গিয়ে টুর্নামেন্ট খেলতে নিজেদের অস্বস্তিবোধের কথা Read more

লোহাগাড়ায় ছিনতাইয়ের শিকার প্রেমিক যুগল, আহত ২ 
লোহাগাড়ায় ছিনতাইয়ের শিকার প্রেমিক যুগল, আহত ২ 

চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়কে ছিনতাইয়ের কবলে পড়েছেন বাইক আরোহী প্রেমিক যুগল। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন