ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সাম্প্রতিক এক বিমানঘাঁটিতে ইউক্রেনের চালানো চমকপ্রদ ড্রোন হামলায় ব্যবহৃত ট্রাকগুলোর চালকরা পুরো ঘটনা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন। তারা শুধুমাত্র দায়িত্ব পালন করছিলেন, কিন্তু অভিযানের প্রকৃত উদ্দেশ্য জানতেন না।এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসি নিউজকে জেলেনস্কি বলেন, ‘তারা কিছুই জানত না, কেবল তাদের কাজটাই করেছে।’ইউক্রেনের সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, হামলায় ব্যবহৃত ড্রোনগুলো ভ্রাম্যমাণ কনটেইনার-আকৃতির ঘরের ভেতরে রাখা ছিল, যা ট্রাকের ওপরে স্থাপন করা হয়েছিল। এসব ঘরের ছাদ এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে দূর থেকে নিয়ন্ত্রিতভাবে খুলে ফেলা যায়। ছাদ খোলার পর ঘর থেকেই ড্রোনগুলো উৎক্ষেপণ করে হামলা চালানো হয়।প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, এই পুরো অপারেশনে ইউক্রেনের নিজস্ব প্রযুক্তি ও অস্ত্র ব্যবহৃত হয়েছে। এতে কোনো আন্তর্জাতিক মিত্রের সহায়তা নেওয়া হয়নি। তার কথায়, ‘আমি বিষয়টি স্বচ্ছভাবে তুলে ধরতে চেয়েছি— এটি একান্তভাবেই আমাদের পরিকল্পনা ও বাস্তবায়ন।’ইউক্রেন দাবি করেছে, এই হামলায় রাশিয়ার অন্তত ৪০টি কৌশলগত বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, যা তাদের গোটা বিমানবহরের প্রায় এক-তৃতীয়াংশ।জেলেনস্কি আরও বলেন, এই ধরনের সফল অভিযানের মধ্য দিয়ে ইউক্রেনের কৌশলগত দক্ষতা ও সাহসিকতা উভয়ই ফুটে উঠেছে। একই সঙ্গে তিনি জানান, সাধারণ রুশ নাগরিকদের নিরাপত্তার বিষয়টিও তারা বিবেচনায় রাখছেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবারও পল্টি, এবার বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া!
আবারও পল্টি, এবার বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া!

আওয়ামী লীগ আমলে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা প্রয়াত অর্থমন্ত্রী সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়াপুত্র রেজা কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আবারও Read more

বরিশালে অবরোধকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ, আহত ৩০
বরিশালে অবরোধকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ, আহত ৩০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিলের এক দফা দাবিতে মহাসড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে অন্তত Read more

বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ জনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সঙ্গে পর্যাপ্ত অর্থ না থাকা, আবাসন Read more

গাজীপুরে চারটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী হলেন যারা
গাজীপুরে চারটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী হলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।সোমবার (৩ নভেম্বর) বিকেলে Read more

সিরাজদিখানে অনিক কুলফি ফ্যাক্টরিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
সিরাজদিখানে অনিক কুলফি ফ্যাক্টরিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোড়কজাত আইসক্রিমে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ও পরিমাণ উল্লেখ না করায় অনিক কুলফি আইসক্রিম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন