সারাদেশে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ত্যাগ ও কোরবানির শিক্ষা নিয়ে প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখ এই উৎসব উদযাপন করা হয়।আজ সকাল থেকেই রাজধানীসহ দেশের প্রতিটি অঞ্চলে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় সকাল ৭টার আগেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। এই জামাতে ইমামতি করেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ খলিলুর রহমান মাদানী।আর ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে এই জামাত অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ ঈদগাহের প্রধান জামাতে অংশ নেন।ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগ। হযরত ইব্রাহিম (আ.)-এর আদর্শ অনুসরণে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করে থাকেন। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নির্ধারিত স্থানগুলোতে পশু কোরবানি করা হচ্ছে। কোরবানির মাংস তিনভাগে ভাগ করে আত্মীয়স্বজন, দরিদ্র ও প্রতিবেশীদের মাঝে বণ্টন করার নিয়ম রয়েছে।এদিকে, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ জন্য প্রায় ২০ হাজার ২৬৭ পরিচ্ছন্ন কর্মী প্রস্তুত রাখা হয়েছে।দ্রুত সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে দুই সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দ্রুত ও নির্ধারিত সময়েই বর্জ্য অপসারণে হটলাইন খোলা থাকবে এবং বর্জ্য অপসারণের জন্য প্রায় ১৩ লাখ ৯০ হাজার প্লাস্টিক, পলিব্যাগ ও বায়ো-ডিগ্রেডেবল ব্যাগ সরবরাহ করেছে দুই সিটি কর্তৃপক্ষ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় গাড়িচাপায় ইউপি চেয়ারম্যান নিহত
নওগাঁয় গাড়িচাপায় ইউপি চেয়ারম্যান নিহত

নওগাঁর পত্নীতলায় পাওয়ার টিলার চালিত গাড়ি ট্রলির চাপায় স্থানীয় নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর Read more

হামলা ‘ভ্রাতৃপ্রতিম কাতারের’ বিপক্ষে নয় : ইরান
হামলা ‘ভ্রাতৃপ্রতিম কাতারের’ বিপক্ষে নয় : ইরান

কাতারের রাজধানী দোহার কাছে আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান।এ হামলার Read more

শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় অভিযান
শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় অভিযান

শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৭ অক্টোবর) সকালে পদ্মা নদীতে পরিচালিত যৌথ অভিযানে Read more

বাবার শেষ ঠিকানা যেন না হয় বৃদ্ধাশ্রম
বাবার শেষ ঠিকানা যেন না হয় বৃদ্ধাশ্রম

আজ বিশ্ব বাবা দিবস। সন্তান হিসেবে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের আনুষ্ঠানিক দিন হলেও বাস্তব জীবনে বাবারা ঠিক কতটা Read more

প্রমোশনের বোর্ড গঠনসহ তিন দফা নিয়ে অবস্থান কর্মসূচী হাবিপ্রবির প্রভাষকদের
প্রমোশনের বোর্ড গঠনসহ তিন দফা নিয়ে অবস্থান কর্মসূচী হাবিপ্রবির প্রভাষকদের

তিন দফা দাবিতে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রভাষকগণ।রবিবার (২৭ Read more

ফ্যাসিবাদবিরোধী পাঁচ দলের জরুরী বৈঠক
ফ্যাসিবাদবিরোধী পাঁচ দলের জরুরী বৈঠক

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইর আহ্বানে ফ্যাসিবাদ বিরোধী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন