পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সীমান্তে অপরাধ দমন, গরু চোরাচালান ও চামড়া পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক কোরবানির পশু মজুত আছে। বিশেষ করে চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলায় পর্যাপ্ত পরিমান কোরবারির পশুর যোগান রয়েছে।তিনি বলেন, ‘দেশীয় খামারিরা যাতে ন্যায্য মূল্য পান এবং ক্ষতির মুখে না পড়েন সেজন্য পার্শ্ববর্তী দেশ থেকে কোনো ভাবেই গরু অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম বহুগুণে জোরদার করা হয়েছে।’তিনি জানান জানান, ঈদের পর পশুর চামড়া পাচারের আশঙ্কা মাথায় রেখে সীমান্তে নজরদারি ও চেকপোস্ট ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা করছে, যাতে সীমান্তবর্তী অঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় থাকে এবং জাতীয় অর্থনীতির ওপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে।সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় পুশইনের বিষয়ে বিজিবির এই কর্মকর্তা বলেন, সীমান্ত দিয়ে পুশইন প্রতিরোধে বিজিবি কঠোর নজরদারি ও টহল তৎপরতা চালিয়ে যাচ্ছে। সীমান্তবর্তী জনসাধারণকে সাথে নিয়ে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পাশাপাশি, যেসব ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে পুশইনের চেষ্টা হয়েছে, সেগুলোর বিরুদ্ধে আমরা নিয়মিতভাবে বিএসএফের সঙ্গে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ জানাচ্ছি।সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পরিচালক মেজর আসিফ আহমদ ও কোম্পানি কমান্ডার সুবেদার এনামুল হোসেন। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালোজাদুর অভিযোগে এক পরিবারের ৫ জনকে পিটিয়ে হত্যা
কালোজাদুর অভিযোগে এক পরিবারের ৫ জনকে পিটিয়ে হত্যা

ভারতের বিহারের একটি গ্রামে এক পরিবারের ৫ সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। কালোজাদু চর্চার অভিযোগে ওই পাঁচজনকে পিটিয়ে হত্যার পর Read more

বৃদ্ধ সোনা খলিফার ব্রীজ তলার দিন শেষ, পেলেন মাথা গোঁজার ঠাঁই
বৃদ্ধ সোনা খলিফার ব্রীজ তলার দিন শেষ, পেলেন মাথা গোঁজার ঠাঁই

পল্লী কবি জসীম উদ্দীন যদি সোনা খলিফাকে কখনো দেখতেন, তাহলে হয়তো তিনি বলতেন, 'সোনা খলিফাকে দেখতে যদি তোমরা সবে চাও, Read more

গাজায় ইসরায়েলের লাগাতার হামলা, নিহত আরও শতাধিক ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলের লাগাতার হামলা, নিহত আরও শতাধিক ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ১১৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়েছিলেন।এতে Read more

চাঁদপুরের সংসদীয় ৫ আসনে ৭০ জন মনোনয়ন সংগ্রহ, জমা দিয়েছেন ৪৬ প্রার্থী
চাঁদপুরের সংসদীয় ৫ আসনে ৭০ জন মনোনয়ন সংগ্রহ, জমা দিয়েছেন ৪৬ প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল কার্যক্রম শেষ হয়েছে। নির্বাচন অফিস Read more

সায়েন্সল্যাবে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, যান চলাচল বন্ধ
সায়েন্সল্যাবে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

ঢাকা কলেজ ও সিটি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর সায়েন্সল্যাবরেটরি এলাকা। শিক্ষার্থীদের নিবৃত করতে বিপুল Read more

লেজুড়বৃত্তিক রাজনীতির খেসারত দিচ্ছে সমাজ: বদিউল আলম মজুমদার
লেজুড়বৃত্তিক রাজনীতির খেসারত দিচ্ছে সমাজ: বদিউল আলম মজুমদার

রাজনৈতিক স্বার্থে শিক্ষার্থী ও শিক্ষকদের ব্যবহার করার পরিণতি এখন সাধারণ মানুষকেই ভোগ করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন