ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানকে ঘিরে কড়া অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার (৫ জুন) দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী কয়েক দিনের মধ্যেই নেওয়া হবে।চলতি মাসের মাঝামাঝিতে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে জাতিসংঘে ফিলিস্তিন ইস্যুতে একটি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, সেই সম্মেলনে ফ্রান্স ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে।একই দিন ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি সেখানে বলেন, গাজায় ইসরায়েলের বর্তমান সরকার যে হামলা চালাচ্ছে, তা পরিকল্পিত গণহত্যার শামিল।এদিকে যুক্তরাষ্ট্র গোপনে ফ্রান্স ও যুক্তরাজ্যকে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়ার পরামর্শ দিয়েছে। তবে ধারণা করা হচ্ছে, ফ্রান্স এই পরামর্শে গুরুত্ব না দিয়ে নিজস্ব নীতিতেই অটল থাকবে।সূত্র: টাইমস অব ইসরায়েলআরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাহুল গান্ধীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা
রাহুল গান্ধীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা

সনাতন ধর্মাবলম্বীদের শীর্ষ দেবতা প্রভু রামকে অবমাননা করে বক্তব্য দেওয়ার অভিযোগে ভারতের প্রধান বিরোধী নেতা এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা Read more

আমরা এমন রাষ্ট্র গড়ব, যা দেখে বিশ্ব অনুসরণ করবে: ড. ইউনূস
আমরা এমন রাষ্ট্র গড়ব, যা দেখে বিশ্ব অনুসরণ করবে: ড. ইউনূস

আমরা এমন রাষ্ট্র গড়তে চাই, যা দেখে বিশ্ব আমাদের অনুসরণ করবে। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে Read more

তিন মাসে খেলাপি ঋণ বেড়ে ৩.৫৭ লাখ কোটি টাকা
তিন মাসে খেলাপি ঋণ বেড়ে ৩.৫৭ লাখ কোটি টাকা

চলতি বছরের মার্চ শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৫৭ হাজার ৬৫৫ কোটি ২৪ লাখ টাকা, যা ব্যাংক Read more

ভোলায় পুকুরে বিষ দিয়ে ২ মণ মাছ নিধন
ভোলায় পুকুরে বিষ দিয়ে ২ মণ মাছ নিধন

মানুষের সাথে মানুষের অনেক রকমের সাথে শত্রুতা থাকে। তাই বলে মাছের সাথে? এ কেমন শত্রুতা? ভোলার দৌলতখানে সাইফুল্লাহ আবেদীন বাদল Read more

বরগুনায় পান বিক্রি করতে হচ্ছে পানির দামে, হতাশ প্রান্তিক চাষিরা
বরগুনায় পান বিক্রি করতে হচ্ছে পানির দামে, হতাশ প্রান্তিক চাষিরা

বরগুনার আমতলীতে এ বছর পানের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পেয়ে হতাশ প্রান্তিক চাষিরা। ভরা মৌসুমেও পান বিক্রি করে Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

লন্ডন সফরের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন