চিকিৎসার জন্য বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় বাগেরহাটের মোল্লারহাট উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক এবং ৫ নম্বর গাওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ রেজাউল কবিরকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।বৃহস্পতিবার (৫ জুন) বিকালে ইমিগ্রেশন দিয়ে চিকিৎসা সংক্রান্ত কাজে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। তিনি বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার চাঁদেরহাট গ্রামের মৃত মুকবুল শেখের ছেলে। তার পাসপোর্ট নম্বর A00953915।পুলিশ জানায়, চিকিৎসা সংক্রান্ত কাজে ভারত গমনের জন্য ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন শেখ রেজাউল কবির। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তার নামে মোল্লারহাট থানায় একাধিক মামলা রয়েছে। পরে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল মিয়া বলেন, ‘গত বছরের সেপ্টেম্বরে মোল্লারহাট থানায় তার নামে মামলা রয়েছে। সেহেতু তাকে মোল্লারহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
নওগাঁয় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

নওগাঁর রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নে সহস্রাধিক দুঃস্থ ও অসহায় মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনী। বগুড়া সেনানিবাসের Read more

ভারতকে হামলার মূল্য দিতে হবে: শাহবাজ শরীফ
ভারতকে হামলার মূল্য দিতে হবে: শাহবাজ শরীফ

ভারতের হামলা চালিয়ে ‘ভুল করেছে’ উল্লেখ করে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, ‘এর মূল্য দিতে হবে Read more

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আগামী মঙ্গলবার Read more

চট্টগ্রামে বিয়ের দিনই মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
চট্টগ্রামে বিয়ের দিনই মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই থেমে গেল একটি তরুণ জীবনের পথচলা। কাবিনের দিন শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে চট্টগ্রামের কর্ণফুলীতে Read more

পবিত্র শবেমেরাজ আজ
পবিত্র শবেমেরাজ আজ

পবিত্র শবেমেরাজ আজ শুক্রবার (১৬ জানুয়ারি)। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পালন করবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।শবেমেরাজ Read more

ভারতে বাস খাদে পড়ে ৯ জনের প্রাণহানি
ভারতে বাস খাদে পড়ে ৯ জনের প্রাণহানি

ভারতের অন্ধ্রপ্রদেশের অলুরি জেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন