গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি ফ্লাইওভারে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (০৫ জুন) দুপুরে চেরাগ আলী এলাকায় আফতাব সিএনজি স্টেশনের সংলগ্ন ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। এতে উভয়বাসের চালক গুরুতর আহত হন এবং যানচলাচলে ধীরগতি দেখা দেয় পুরো মহাসড়জুড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী সরকার পরিবহনের বাস ও গোপালপুরগামী সনিয়া পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসার সময় ফ্লাইওভারের মাঝামাঝি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। চালক দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনায় নিহতের খবর না থাকলেও ফায়ার সার্ভিসের সূত্র বলছে, উভয় বাসে থাকা অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়েছেন।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ পুলিশ কমিশনার এন এম নাসির উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুই চালকের অবস্থা গুরুতর। মহাসড়কের যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ চলছে কিছু সময়ের মধ্যেই পরিস্থিত ঠিক হয়ে যাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কলকাতায় ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দিল সেনাবাহিনী, ক্ষুব্ধ মমতা
কলকাতায় ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দিল সেনাবাহিনী, ক্ষুব্ধ মমতা

কলকাতায় মমতার ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে। ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি বিদ্বেষ, বাঙ্গালিদের উপর Read more

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভোলায় ভারতীয় নাগরিক আটক
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভোলায় ভারতীয় নাগরিক আটক

ভোলার লালমোহনে অবৈধ অনুপ্রবেশের দায়ে হরি রঞ্জন দাস (৪০) ওরফে সোনা মাঝি নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে লালমোহন থানা Read more

সালিশে চোর সাব্যস্ত, অপমান সইতে না পেরে নারীর আত্মহত্যা
সালিশে চোর সাব্যস্ত, অপমান সইতে না পেরে নারীর আত্মহত্যা

পটুয়াখালীর গলাচিপায় চুরির অপবাদ সহ্য করতে না পেরে সেলিনা বেগম (৫০) নামের এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।রবিবার (২২ Read more

বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান
বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

সরকারবিরোধী আন্দোলনে যোগ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান সরকার। এই খবর তার পরিবার এবং Read more

ছাত্রশিবির, ‘গোপন রাজনীতি’ ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়
ছাত্রশিবির, ‘গোপন রাজনীতি’ ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়

শেখ হাসিনা সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়গুলোতে খুব দ্রুতই ছাত্র রাজনীতি ফিরে আসে। এমনকি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য রাজনীতিতে না থাকা Read more

একমাসে অর্ধশতাধিক গ্রেফতার, শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন মনির হোসেন
একমাসে অর্ধশতাধিক গ্রেফতার, শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন মনির হোসেন

চট্টগ্রামের আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হয়েছেন। সোমবার (২৬ মে) চট্টগ্রাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন