রাজশাহীর বাগমারা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্যঘোষিত সমন্বয় কমিটি ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মাথায় তিন নেতা পদত্যাগ করেছেন। এছাড়াও আরও কয়েকজন পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।বুধবার (১৮ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক স্ট্যাটাস দিয়ে নিজেদের পদত্যাগের ঘোষণা দেন তারা।পদত্যাগকারীরা হলেন— বাগমারা উপজেলা এনসিপির ২০ সদস্যবিশিষ্ট কমিটির সদস্য রাফিউল ইসলাম রাহুল, ফুয়াদ হাসান গানিম ও হাদিউজ্জামান রাফি। এর আগে গত ১৭ জুন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বাগমারা উপজেলা সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আলি মর্তুজাকে প্রধান সমন্বয়কারী, দুজনকে যুগ্ম সমন্বয়কারী এবং ১৭ জনকে সাধারণ সদস্য হিসেবে রাখা হয়.রাফিউল ইসলাম রাহুল বলেন, ‘ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমার রাজনীতি করার কোনো সুযোগ নেই। তাই পরবর্তীতে আমি পদত্যাগ করি।’কমিটির অপর পদত্যাগকারী গানিম বলেন, ‘আমি বাগমারার একটি বিএনপি পরিবারের ছেলে। আমি একাধিকবার না করার পরেও তারা আমার নাম কমিটিতে যুক্ত করেছে। তাই আমি পদত্যাগ করলাম।’এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমরান ইমন ফোনালাপে বলেন, ‘আমাদের সাথে বেশিরভাগই তরুণ ছেলেরা যুক্ত হচ্ছে। তারা বিভিন্ন সময় সিদ্ধান্তহীনতায় ভোগেন। এছাড়া তাদের পারিবারিক চাপের কারণেও এমনটা হতে পারে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ চলছে
আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ চলছে

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর ইউনিটের আয়োজনে এই কর্মসূচি পালন Read more

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, ঢাকায় রেফার্ড
কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, ঢাকায় রেফার্ড

কুষ্টিয়ার মিরপুরে পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় Read more

স্বাধীনতাবিরোধী সেই অপশক্তি নতুন চেহারায় হাজির হয়েছে: মির্জা ফখরুল
স্বাধীনতাবিরোধী সেই অপশক্তি নতুন চেহারায় হাজির হয়েছে: মির্জা ফখরুল

মহান স্বাধীনতা দিবসের ৫৫ বছর পর বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও পাকিস্তানপন্থি সেই অপশক্তি আবারও নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠছে বলে সতর্ক Read more

বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা
বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

৪৯তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে Read more

বজ্রপাতে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও বেঁচে আছেন বর্ষা!
বজ্রপাতে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও বেঁচে আছেন বর্ষা!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর একজন স্কুল ছাত্রীর বেঁচে থাকার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (০৬ Read more

দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী
দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী গিনতাউতাস পালুকাস। তার সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক অপরাধের অভিযোগ নিয়ে চলমান তদন্তের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন