আমার পরে যারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন তারা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগে বাংলাদেশ ব্যাংক চলত সরকারি নির্দেশ ও আদেশে। একইসঙ্গে যারা গভর্নর ছিলেন, তারা প্রকৃতপক্ষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন না। ‘সরি টু সে’, তারা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন। এখন কিন্তু সে অবস্থা নেই।সোমবার (৩০ জুন) বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসব কথা বলেন তিনি।দুদক নিয়ে বারবার প্রশ্ন হচ্ছে- আগের সরকারের আমলেও প্রশ্ন উঠেছিল, দুদক রাষ্ট্রের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে কি না। এনবিআরের যেসব কর্মকর্তা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাদের মধ্যে ৬ জনের বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করেছে। এ বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, প্রথমত, আমি দুদক সম্পর্কে কোনো উত্তর দেবো না। তাদের আলাদা ট্র্যাক আছে, সেটা তাদের কাছেই জিজ্ঞেস করবেন। এখন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হয় না, সেটা আপনারা লক্ষ্য করবেন।তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকে আপনারা দেখেছেন অর্থ মন্ত্রণালয় থেকে ইস্যু (নির্দেশ) করা হয়। আমার সময় সেটা পারত না, কারণ আমি তখন বাংলাদেশ ব্যাংকে ছিলাম। তারপর বাংলাদেশ ব্যাংক চলত সরকারি নির্দেশে-আদেশে। একইসঙ্গে যারা গভর্নর ছিলেন, তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন না। সরি টু সে, তারা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন। এখন কিন্তু সে অবস্থা নেই।অর্থ উপদেষ্টা আরও বলেন, দুদক দেখবে- যদি কোনো ইস্যু থাকে। আপনারা ভাবতে পারেন, এ সময়েই কেন শুরু করল? শুধু এনবিআর নয়, আমার কাছে অনেক লোক আসছে, আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, কত কিছু!এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় জব্দকৃত ৪ লাখ ২০ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি
চকরিয়ায় জব্দকৃত ৪ লাখ ২০ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি

কক্সবাজারের চকরিয়ায় অবৈধভাবে উত্তোলিত ৪ লাখ ২০ হাজার ঘনফুট বালি প্রশাসনের নিলামে বিক্রি করা হয়েছে। গত ১০ জুলাই উপজেলা সহকারী কমিশনার Read more

টিভিতে আজকের খেলা (৫ আগস্ট ২০২৫)
টিভিতে আজকের খেলা (৫ আগস্ট ২০২৫)

টরেন্টোয় চলছে কানাডিয়ান ওপেন টেনিস। এছাড়া ইংল্যান্ডে চলমান দ্য হানড্রেড টুর্নামেন্টে আজ রয়েছে লন্ডন ডার্বি।টেনিসকানাডিয়ান ওপেনরাত ১০–৩০ মি., সনি স্পোর্টস Read more

মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজে টেন্ডার ছাড়াই গাছ বিক্রির অভিযোগ
মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজে টেন্ডার ছাড়াই গাছ বিক্রির অভিযোগ

মুন্সিগঞ্জ শহরের সরকারি মহিলা কলেজের কয়েকটি পুরাতন গাছ টেন্ডার ছাড়াই কেটে বিক্রির অভিযোগ উঠেছে অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হামিদ মোল্লার Read more

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে শহিদুল আলম এখন তুরস্কে
ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে শহিদুল আলম এখন তুরস্কে

ইসরায়েলি কারাগার থেকে অবশেষে নিরাপদে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পৌঁছেছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম।ইসরায়েল থেকে তুর্কি Read more

মৃত্যুর হাত থেকে ২ ভারতীয়কে উদ্ধার করলেন পাকিস্তানি যুবক
মৃত্যুর হাত থেকে ২ ভারতীয়কে উদ্ধার করলেন পাকিস্তানি যুবক

টানা ভারী বৃষ্টিতে ওমানের বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপচে পড়া বন্যার Read more

ক্যান্সারের যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা
ক্যান্সারের যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা

বরগুনার তালতলীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষপান করে আমেনা বেগম (৬০) নামে এক নারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন