১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। বুধবার (০৪ জুন) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিজস্ব ওয়েবসাইটে এসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর ব্যবস্থাপনায় গত ১২ ও ১৩ জুলাই ২০২৪ তারিখে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত লিখিত পরীক্ষায় ৮৩,৮৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ৮১,২০৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ৬০,৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।পরীক্ষার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল এবং ব্যাচ নম্বর ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল http://ntrca.teletalk.com.bd/result / লিংক অথবা সংযুক্ত QR কোড স্ক্যান করে প্রাপ্ত লিংক থেকে জানতে পারবেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে বিক্ষোভকারীদের হত্যা-মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের
ইরানে বিক্ষোভকারীদের হত্যা-মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা আমলে নিয়ে বিক্ষোভকারীদের হত্যা কিংবা মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ করেছে ইরানের সরকারি প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই Read more

কাশ্মির হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করলো পাকিস্তান
কাশ্মির হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করলো পাকিস্তান

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলার একদিন পর প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তান। তারা বলেছে, এ হামলার সঙ্গে পাকিস্তান Read more

নতুন মৌসুমে নতুন অস্ত্র নিয়ে ম্যানসিটির দুর্দান্ত শুরু
নতুন মৌসুমে নতুন অস্ত্র নিয়ে ম্যানসিটির দুর্দান্ত শুরু

মৌসুম শুরুর আগে শক্তি বাড়াতে তিজ্জানি রেইন্ডার্সও রায়ান চেরকিদের দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে মৌসুম শুরুর ম্যাচে জ্বলে উঠেছেন Read more

শেরপুরে অভিযান চালিয়ে ১৩৮৬ বোতল বিদেশি মদ উদ্ধার
শেরপুরে অভিযান চালিয়ে ১৩৮৬ বোতল বিদেশি মদ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে অভিযান চালিয়ে ভারতীয় আটটি ব্র্যান্ডের ১ হাজার ৩৮৬ বোতল মদ উদ্ধার করেছে পুলিশ। তবে কারবারিদের Read more

সারা দেশে বিএনপির কর্মসূচি ঘোষণা
সারা দেশে বিএনপির কর্মসূচি ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে Read more

জেনে নিন নারীদের তুলনায় পুরুষদের ক্যানসারের ঝুঁকি কেন বেশি
জেনে নিন নারীদের তুলনায় পুরুষদের ক্যানসারের ঝুঁকি কেন বেশি

ক্যানসার বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ। প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ এই মরণব্যাধিতে আক্রান্ত হন। তবে গবেষণায় দেখা গেছে, নারীদের তুলনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন