বিশ্বকাপ বাছাইয়ে আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায় ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। ১০ জুন পরের ম্যাচে প্রতিপক্ষ প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট তালিকার চারে ব্রাজিল। এই মহাদেশ থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলকে আন্তমহাদেশীয় প্লে-অফ বাধা টপকে খেলতে হবে বিশ্বকাপে।লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায় ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১০ জুন ঘরের মাঠে প্যারাগুয়েকে আতিথ্য দেবে সেলেসাওরা। এ দু’টি ম্যাচ ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ। ২০২৬ সালের বিশ্বকাপে জায়গা করে নিতে হলে এ দু’টি ম্যাচ জেতার বিকল্প নেই দলটির।এ ম্যাচগুলোতে ব্রাজিলের ডাগ আউটের দায়িত্বে থাকবেন নতুন কোচ কার্লো আনচেলত্তি। এরই মধ্যে তার নেতৃত্বে অনুশীলন করেছে ফুটবলাররা।গতকাল মঙ্গলবার (০৩ জুন) প্রথমবারের মতো তার নেতৃত্বে অনুশীলন করেন ফুটবলাররা। সাংবাদিকরা যখন অনুশীলনকেন্দ্রে প্রবেশ করেন, তখন কোচিং স্টাফরা ১১ জন আউটফিল্ড খেলোয়াড়কে ‘ভেস্ট’ পরিয়ে মাঠে রাখেন।খেলোয়াড়দের দেখে মনে হয়েছিল, এটাই সম্ভবত ব্রাজিলের মূল একাদশ, যাঁরা ইকুয়েডরের বিপক্ষে খেলবেন। অনুশীলন করা সেই দলে ছিলেন দানিলো, আন্দ্রেয়াস পেরেইরা ও আন্দ্রেই সান্তোসের মতো ফুটবলাররা।তবে সাংবাদিকরা চলে যাওয়ার পর দেখা যায় অন্য চিত্র। দানিলো ও পেরেইরাদের বদলে মূল দলের অনুশীলনে যুক্ত হন ব্রুনো গিমারাইস ও গারসন। এতে বোঝা যায়, আনচেলত্তি ইচ্ছাকৃতভাবে সংবাদমাধ্যমের সামনে আসল একাদশ লুকিয়ে রেখেছেন।ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’র তথ্য অনুযায়ী, ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের একাদশে থাকতে পারেন অভিজ্ঞ আলেক্সসান্দ্রো এবং তরুণ প্রতিভা এস্তেভাও। আনচেলত্তির পরিকল্পনা অনুযায়ী দল অনুশীলন করছে ৪-৩-৩ ফরমেশনে, যেখানে মাঝমাঠ গঠিত হচ্ছে ‘ইনভার্টেড ট্রায়াঙ্গল’ পদ্ধতিতে—একজন রক্ষণাত্মক মিডফিল্ডারের সামনে থাকছে দুজন আক্রমণভাগের মিডফিল্ডার।তবে বল হারালে এই দল রূপ নেবে ৪-৪-২ ফরমেশনে, যা রক্ষণে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে এবং প্রতিপক্ষকে চাপের মধ্যে রাখবে।ইকুয়েডরের বিপক্ষে সম্ভাব্য একাদশ: আলিসন, ভ্যান্ডারসন, মারকিনিওস, আলেক্সসান্দ্রো, অ্যালেক্স সান্দ্রো, কাসেমিরো, ব্রুনো গিমারাইস, গারসন, এস্তেভাও, রিচার্লিসন ও ভিনিসিয়ুস জুনিয়র।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে ইস্কাপসহ মাদক দম্পতি গ্রেফতার
ফুলবাড়ীতে ইস্কাপসহ মাদক দম্পতি গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ পিস ইস্কাপসহ মাদক ব্যবসায়ী এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে গ্রেফতার দম্পতির বিরুদ্ধে Read more

সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা রোববার ঢাকা সেনানিবাসে
সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা রোববার ঢাকা সেনানিবাসে

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৫ Read more

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত আরও ৩৯ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত আরও ৩৯ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় একদিনে কমপক্ষে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ভূখণ্ডটিতে মৃতের সংখ্যা বেড়ে Read more

অপারেশন সিঁদুর শেষ হয়নি, স্থগিত রাখা হয়েছে: নরেন্দ্র মোদি
অপারেশন সিঁদুর শেষ হয়নি, স্থগিত রাখা হয়েছে: নরেন্দ্র মোদি

অপারেশন সিঁদুর শেষ হয়নি, এটি কেবল স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১২ মে) জাতির উদ্দেশ্যে দেওয়া Read more

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ ড. ইউনূসের
নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ ড. ইউনূসের

আগামী জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান Read more

জামালপুরে ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ
জামালপুরে ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ

বিশেষ অভিযান চালিয়ে জামালপুরের মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ৯ জন পেশাদার জুয়াড়ীকে গ্রেফতার করেছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে সোপর্দ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন