মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আযহা উৎসবকে ঘিরে ১ জুন থেকে আগামী ১৯ জুন পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছুটি থাকবে। ফলে ছুটির আমেজ ছড়িয়ে পড়েছে পুরো ক্যাম্পাস জুড়ে। দলে দলে বাড়ি ফিরে গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে একদল স্বপ্নবাজ শিক্ষার্থী এবারের ঈদে থেকে যাচ্ছেন ক্যাম্পাসে কিংবা আশপাশের মেস হোস্টেলে।ঈদের পরে চাকরির পরীক্ষা ও সেমিস্টার ফাইনাল থাকায় তারা বাড়িতে যাচ্ছেন না। যেকারণে পরিবার ছাড়াই এসব শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঈদ উদযাপন করবেন। নিজেদের স্বপ্ন পূরণে নাড়ির টান উপেক্ষা করে শতাধিক শিক্ষার্থী ঈদ-উল আযহায় বাড়ি ফিরছেন না। ভবিষ্যত জীবনযুদ্ধে টিকে থাকতেই তাদের এ সিদ্ধান্ত। এসব শিক্ষার্থীর পড়াশোনার সুবিধার্থে ছুটি থাকাকালীন কেন্দ্রীয় লাইব্রেরি খোলা রাখবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। পরিবার ছেড়ে এভাবে ক্যাম্পাসে ঈদ উদযাপন করার আগাম অনুভূতি জানিয়েছেন কয়েকজন শিক্ষার্থী।চাকরি প্রত্যাশী শিক্ষার্থী মো. আশিক বলেন, ইতোমধ্যে বিসিএসের সার্কুলার দিয়েছে। এতে ভালো ফলাফল করার আশায় ঈদে বাড়ি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সত্যি বলতে বাড়িতে সময় চলে যায়। ফলে পড়ালেখা থেকে দূরত্ব তৈরি হয়। এখন সিদ্ধান্ত নিয়েছি বিসিএস পরীক্ষা শেষ করে বাড়িতে যাবো। তিনি আরও বলেন, সাধারণত পরিবার ছাড়া ঈদের আনন্দ নেই বললেই চলে, সেজন্য খারাপতো লাগবে এটাই স্বাভাবিক।বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থী ইব্রাহীম বলেন, এবার ঈদের আগে ও পরে কয়েকটি চাকরির পরীক্ষা থাকায় বাড়িতে যাচ্ছি না। এবারের ঈদ হলেই করবো। পড়াশোনা এখন প্রায় শেষের দিকে। তাই ভবিষ্যত ক্যারিয়ারের জন্য চাকরি প্রয়োজন। পরিবার ছেড়ে বাহিরে ঈদ করতে কিছুটা খারাপ লাগলেও ভবিষ্যত প্রয়োজনের তাগিদে এটা মানিয়ে নিতে হচ্ছে।চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, ঈদ মানে আনন্দ কিন্তু আমাদের মতো চাকরি প্রত্যাশীদের জন্য আনন্দ একটি চাকরি নিজের করে নেওয়ার মধ্যেই। চাকরির পরীক্ষায় এগিয়ে থাকার জন্য এ সিদ্ধান্ত নিয়েছি। তবে পরীক্ষা শেষ হলে বাড়ি যাবো। পরিবার ছাড়া এবারই প্রথম ঈদ কাটবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। যা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা।শুধু এসব চাকরি প্রত্যাশীরাই নন; এবারের ঈদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর বাড়ি ফেরা হবেনা। তাদের ঈদের দিনটি ক্যাম্পাসের আঙিনায় নতুন কোনও এক মেসের বারান্দায় কেটে যাবে। চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের পাশাপাশি সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকায় বাড়িতে ফেরা হবে না আরও অনেকের।শিক্ষার্থী মাহি বলেন, ইতোমধ্যে আমাদের সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে। এরমধ্যে দুটি পরীক্ষা শেষ হলো, বাকি পরীক্ষাগুলো ছুটির পর হবে। পরীক্ষার প্রস্তুতি যাতে ভালোভাবে নেয়া যায় সেজন্যই বরিশালে থাকা। শিক্ষকরা আমাদের সেশনজট এড়ানোর জন্য পরীক্ষা দ্রুত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত
বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন এবং বিএসএফ-৫৬ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) Read more

কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থীর ওপর গুলি, কিশোর আটক
কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থীর ওপর গুলি, কিশোর আটক

কলম্বিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুয়েল উরিবে তুরবাইকে দেশটির রাজধানী বোগাতার এক জনসভায় গুলি করা হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে Read more

রিয়াল মাদ্রিদের দুশ্চিন্তা বাড়িয়ে হাসপাতালে এমবাপে
রিয়াল মাদ্রিদের দুশ্চিন্তা বাড়িয়ে হাসপাতালে এমবাপে

ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে গতকাল (বুধবার) সৌদি আরবের ক্লাব আল-হিলালের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগমুহূর্তে অসুস্থ হয়ে পড়ায় সেই Read more

কটিয়াদীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে বিএনপির প্রচারনা
কটিয়াদীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে বিএনপির প্রচারনা

কিশোরগঞ্জের কটিয়াদীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ Read more

ডন আমাকে এক মাস আগেও হুমকি দিয়েছে: সালমান শাহর মা
ডন আমাকে এক মাস আগেও হুমকি দিয়েছে: সালমান শাহর মা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। দীর্ঘ লড়াইয়ে কিছুটা Read more

বরিশালে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত
বরিশালে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত

“শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে” এই শ্লোগান নিয়ে বরিশালে মহান মে দিবস এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন