ধর্মপ্রাণ মুসলমানদের ২য় পবিত্র উৎসব ঈদুল আজাহায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে স্বজনদের সঙ্গে ঈদ করতে আসা বরিশালবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে বরিশাল বিএমপি মেট্রোপলিটন পুলিশ। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোড, গৃর্জা মহল্লা ও বিবিরপুকুর পাড় এলাকায় সাধারণ যাত্রী বা পরিবহন চালকদের সঙ্গে কথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশের ডিসি (সাউথ) এমদাদ হোসাইন, ডিসি (নর্থ) শুশান্ত কুমার, এডিসি বেলাল হোসাইন, এসি কোতয়ালী অলক কান্তি শর্মা, ওসি কোতয়ালী মোঃ মিজানুর রহমানসহ ট্রাফিক পুলিশের একাধিক কর্মকর্তা। পুলিশ কমিশনার বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের নিরাপত্তা এবার কয়েক হাজার পুলিশ নিয়োজিত থাকবে। পাশাপাশি সকল সিসি ক্যামেরা থাকবে সক্রিয়। বিশেষ করে গরুর হাটগুলো থাকছে বিশেষ নিরাপত্তার চাঁদরে ঢাকা।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাজিলে শুরু ব্রিকস শীর্ষ সম্মেলন, অনুপস্থিত শি-পুতিন
ব্রাজিলে শুরু ব্রিকস শীর্ষ সম্মেলন, অনুপস্থিত শি-পুতিন

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে শুরু হয়েছে ব্রিকস জোটের নতুন শীর্ষ সম্মেলন। জোটের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানরা ইতোমধ্যে শহরটিতে জড়ো Read more

শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বদলি
শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বদলি

বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করা ৯৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) ছয় মাসের বাস্তব Read more

পিরোজপুরে ফ্রিজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
পিরোজপুরে ফ্রিজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বালিপাড়া বাজারের হোটেল ব্যবসায়ী আব্দুল বারেক শেখ (৫০) Read more

ইসরায়েলের হামলায় ইরানের ৬ পরমাণুবিজ্ঞানী নিহত
ইসরায়েলের হামলায় ইরানের ৬ পরমাণুবিজ্ঞানী নিহত

ইসরায়েলের বিমান হামলায় ইরানের ছয়জন পরমাণু বিশেষজ্ঞ নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) নজিরবিহীন হামলায় দেশটির শীর্ষ পারমাণবিক কর্মকর্তাদের এই হতাহতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন