স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাড়িতে ১২০০ বস্তা চাল পাওয়া গেছে— সম্প্রতি এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে ভিডিওর সঙ্গে ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, উপদেষ্টা আসিফের বাড়িতে মিলল ১২০০ বস্তা চাল। বিষয়টি নিতান্তই গুজব।মঙ্গলবার (০৩ জুন) দুপুরে বিষয়টি নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেই তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন।পোস্টে আসিফ মাহমুদ লিখেন, নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন সাইবার সেল থেকে এই গুজব ছড়ানো হয়েছে এবং কোনো প্রকার যাচাই ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তা প্রচার করেছেন।তিনি বলেন, চাঁদপুরের একটি ঘটনাকে তার পারিবারিক ঘটনা হিসেবে গুজব ছড়ানো হচ্ছে। কোনো প্রকার যাচাই ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তা প্রচার করেছেন।আসিফ মাহমুদ উল্লেখ করেন, ‘এই গুজবের পরিপ্রেক্ষিতে নগর ভবন অবরোধকারী জনৈক নেতার কর্মীরা তার বাবাকে উদ্দেশ্য করে চালচোর, গমচোর স্লোগান দিচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, তাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের বন্ধুরাও শুধুমাত্র প্রতিহিংসাবশত নিষিদ্ধ সংগঠনের ছড়ানো গুজব দিয়ে তার এবং তার পরিবারের মানহানি করছেন ‘ তিনি আরও বলেন, অথচ জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা গঠনমূলক রাজনীতি প্রত্যাশা করেছিলাম। দুর্ভাগ্যজনকভাবে তরুণ নেতৃত্ব ও গঠনমূলক রাজনীতির পরিবর্তে প্রতিহিংসা এবং ব্যক্তি আক্রমণের রাজনীতি বেছে নিচ্ছে।তিনি স্পষ্ট করে জানান, আলোচিত ঘটনাটি চাঁদপুরের শাহরাস্তির।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোহিঙ্গা ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনায় কোনও ফলাফল আসবে না: পররাষ্ট্র উপদেষ্টা
রোহিঙ্গা ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনায় কোনও ফলাফল আসবে না: পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে হবে, তবে সেটা জোর করে নয়। নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের পরই তারা ফিরে যাবে। তবে মায়ানমারের Read more

বরখাস্ত রিজওয়ান, নতুন অধিনায়ক আফ্রিদি
বরখাস্ত রিজওয়ান, নতুন অধিনায়ক আফ্রিদি

পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব ফিরে পেলেন শাহিন আফ্রিদি। ওয়ানডে দলের অধিনায়কত্ব করবেন তিনি। মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে শাহিন Read more

মিরপুরে চাঁদবাজির ঘটনায় চারজন গ্রেফতার
মিরপুরে চাঁদবাজির ঘটনায় চারজন গ্রেফতার

রাজধানীর মিরপুরে  চাঁদাবাজির অপরাধে  চারজনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।সোমবার (৭ জুলাই)  দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে Read more

নেপালের মন্ত্রিসভায় দুই তরুণকে নিলেন সুশীলা কার্কি
নেপালের মন্ত্রিসভায় দুই তরুণকে নিলেন সুশীলা কার্কি

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তার মন্ত্রিসভা আরও সম্প্রসারণ করেছেন। সম্প্রতি জেন-জিদের নেতৃত্বে বিক্ষোভের পর গঠিত এই মন্ত্রিসভায় তিনি Read more

এক যুগ্ম সমন্বয়কারী দিলেন আরেক যুগ্ম-সমন্বয়কারীকে কারণ দর্শানোর নোটিশ
এক যুগ্ম সমন্বয়কারী দিলেন আরেক যুগ্ম-সমন্বয়কারীকে কারণ দর্শানোর নোটিশ

আনোয়ারায় এনসিপির এক যুগ্ন সমন্বয়কারী দিলেন আরেক যুগ্ন-সমন্বয়কারীকে কারণ দর্শানোর নোটিশজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনোয়ারা উপজেলা সমন্বয় কমিটিতে নেতৃত্ব ও Read more

রাজধানীর তিন পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ আজ
রাজধানীর তিন পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ আজ

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন