সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে নেওয়া, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৪ মাস এবং সে সময় জাতীয় ও স্থানীয় নির্বাচন সম্পন্ন করাসহ মোট ৪টি বিষয় নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন।মঙ্গলবার (৩ জুন) বেলা ১১টায় ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। এতে অংশ নিয়েছে বিএনপি জামায়াত সহ ৩০টি রাজনৈতিক দল।শুভেচ্ছা বক্তব্য জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই সনদের ক্ষেত্রে সবাইকে একটি ঐক্যমতে পৌঁছাতে হবে। ঐকমত্য কমিশন কতগুলো মৌলিক সংস্কারের ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে। কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলাপ-আলোচনা করতে হবে। এরই ধারাবাহিকতা জুলাইয়ের মধ্যে একটি নাগরিক সনদ প্রণয়ন করার যাবে।আলী রিয়াজ বলেন, এ সনদের প্রধান উদ্দেশ্য হবে নাগরিকদের অধিকার সংরক্ষণ করা, ক্ষমতার ভারসাম্য তৈরি করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা। তিনি জানান, পূর্বের আলোচনার পরিপ্রেক্ষিতে যেসব বিষয়ে ঐকমত্য তৈরির জন্য প্রায় কাছাকাছি মতামত আছে বা সামান্য আলোচনা দরকার। সেসব বিষয় আমরা চিহ্নিত করে আলাদা আলাদাভাবে দলগুলোর সঙ্গে আলোচনা না করে সকলে মিলে আলোচনা করার কথা বিবেচনা করেছি। পারস্পরিক যুক্তিগুলো যদি শোনা যায়, তাহলে হয়তো অবস্থানগত পরিবর্তন ঘটে, সেই বিবেচনাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।এই সংলাপের রূপরেখা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এ পর্যায়ের আলোচনায় আমরা যতটা সময় প্রয়োজন হয়, তা নিয়ে তিন-চারটা বিষয় করে আলোচনা করবো, যাতে সবাই এক জায়গায় আসতে পারি। সবসময় একমত যে হতে পারবো, তা নয়। কিছু বিষয়ে হয়তো একমত হওয়া যাবে, কিছু বিষয়ে যাবে না। কিন্তু আমাদের এক অর্থে একটা জায়গায় পৌঁছাতে হবে কারণ আমাদের সময়ের স্বল্পতা আছে—যেহেতু জুলাই মাসে যে সনদ তৈরি করতে যাচ্ছি, সেখানে কোনটা অন্তর্ভুক্ত থাকবে, কোনটা থাকবে না— আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সেই কাঠামো থেকেই আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি।তিনি আরও বলেন, কমিশনের যেসব সুপারিশ ছিল, সেসব আলোচনার মাধ্যমে পরিবর্তিত হয়েছে, সেসব পরিবর্তন সম্পর্কে আমরা অবহিত হবো এবং তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। আমাদের মনে রাখতে হবে, আমরা সব বিষয়ে একমত হবো না, কিছু জায়গায় একমত হবো, বাকিটুকু প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের অবস্থান থেকে আরো যদি কিছু যুক্ত করতে চান, তারা বলবেন। সবাই মিলে একটা ন্যূনতম সম্মতির জায়গায় পৌঁছাতে পারলে আমরা সেসব সংবিধানে অন্তর্ভুক্ত করতে পারবো।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
1cbet – aperçu complet : bonus, dépôt, retrait, mobile et sécurité
1cbet – aperçu complet : bonus, dépôt, retrait, mobile et sécurité

Guide pratique de 1cbet : tout ce qu’il faut savoir pour jouer en toute sécurité 1. Présentation de 1cbet – Read more

সেনা কর্মকর্তাদের আদালতে হাজিরের সিদ্ধান্তকে স্বাগত জানাল অ্যামনেস্টি
সেনা কর্মকর্তাদের আদালতে হাজিরের সিদ্ধান্তকে স্বাগত জানাল অ্যামনেস্টি

বিগত সরকারের আমলে হত্যা, গুম-নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে বিচারের মুখোমুখি করতে সেনাবাহিনীর ১৫ কর্মকর্তাকে আদালতে হাজির করার বাংলাদেশ কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত Read more

চালক না থাকায় অকেজো পড়ে আছে ভেদরগঞ্জের সরকারি অ্যাম্বুলেন্স
চালক না থাকায় অকেজো পড়ে আছে ভেদরগঞ্জের সরকারি অ্যাম্বুলেন্স

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। ফলে জরুরি রোগী পরিবহনে চরম Read more

টিভিতে আজকের খেলা ( ৯ সেপ্টেম্বর )
টিভিতে আজকের খেলা ( ৯ সেপ্টেম্বর )

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। এশিয়া কাপের পর্দা উঠছে আজ, প্রথম দিনে মুখোমুখি আফগানিস্তান ও হংকং। Read more

কুড়িগ্রামে নারী-শিশুসহ ১১ রোহিঙ্গা আটক
কুড়িগ্রামে নারী-শিশুসহ ১১ রোহিঙ্গা আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১১ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ Read more

অভ্যুত্থানের সময় সাফারি পার্কে ঘোরাঘুরির ছবির ব্যাখ্যা দিলেন সাকিব
অভ্যুত্থানের সময় সাফারি পার্কে ঘোরাঘুরির ছবির ব্যাখ্যা দিলেন সাকিব

নিঃসন্দেহে দেশের ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার ও বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু গত বছর ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন