রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিরাপদে সঞ্চালনের পূর্ণ সক্ষমতা অর্জন করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিবি) পিএলসি। আজ সোমবার (২ জুন) দুপুর ৩টা ৩২ মিনিটে ‘রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন’ সফলভাবে চালু হওয়ার মাধ্যমে এই সক্ষমতার মাইলফলক স্পর্শ করে প্রতিষ্ঠানটি।পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এর মাধ্যমে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ সঞ্চালনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হলো। ১৫৮ কিলোমিটার দীর্ঘ রূপপুর-গোপালগঞ্জ সঞ্চালন লাইনে মোট ৪১৪টি টাওয়ার রয়েছে। এই লাইনের মাধ্যমে রূপপুরের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিরাপদে সরবরাহ সম্ভব হবে।এর আগে, রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিটের ‘ফিজিক্যাল স্টার্টআপ’ নিশ্চিত করতে আরও দুটি হাইভোল্টেজ সঞ্চালন লাইন চালু করা হয়েছিল। এর মধ্যে ২০২২ সালের ৩০ জুন ‘রূপপুর-বাঘাবাড়ি ২৩০ কেভি সঞ্চালন লাইন’ এবং ২০২৪ সালের ৩০ এপ্রিল ‘রূপপুর-বগুড়া ৪০০ কেভি সঞ্চালন লাইন’ চালু করা হয়।নতুন লাইন চালুর মাধ্যমে রূপপুর কেন্দ্রের জন্য এখন মোট তিনটি সঞ্চালন রুট চালু হয়েছে, যেগুলোর প্রত্যেকটির বিদ্যুৎ পরিবহণের সক্ষমতা দুই হাজার মেগাওয়াট। এই তিনটি সঞ্চালন লাইন পুরোপুরি সক্রিয় হওয়ায় এখন রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ নিরবচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে সরবরাহের বাস্তবভিত্তিক অবকাঠামো প্রস্তুত। এটি দেশের জ্বালানি নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রে একটি বড় সাফল্য।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহাদেশীয় লড়াই থেকে বিদায় নিল মেসি-রোনালদোর ক্লাব
মহাদেশীয় লড়াই থেকে বিদায় নিল মেসি-রোনালদোর ক্লাব

মধ্যপ্রাচের জেদ্দা থেকে সূদুর মার্কিন মুলুকের ফ্লোরিডা— দূরত্বটা প্রায় বারো হাজার কিলোমিটার। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি কিংবা চেজ স্টেডিয়াম, সময়টা Read more

ট্রাইব্যুনাল চেয়ারম্যানের হ্যাক হওয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার
ট্রাইব্যুনাল চেয়ারম্যানের হ্যাক হওয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। হ্যাকারকে চিহ্নিত Read more

বিএনপিতে যোগ দিলেন এনসিপির পদত্যাগী নেতা
বিএনপিতে যোগ দিলেন এনসিপির পদত্যাগী নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন।  বুধবার (৭ Read more

কাল জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সই হবে ৭ চুক্তি ও সমঝোতা
কাল জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সই হবে ৭ চুক্তি ও সমঝোতা

চার‌ দিনের সফরে আগামীকাল মঙ্গলবার দিবাগত রাতে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২৯-৩০ মে টোকিওতে নিক্কেই ফোরামের Read more

‘হল্যান্ড এখন মেসি-রোনালদোর পর্যায়ে পৌঁছে গেছে’
‘হল্যান্ড এখন মেসি-রোনালদোর পর্যায়ে পৌঁছে গেছে’

জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ পরে যেভাবে একের পর এক গোল করে দারুণ সব রেকর্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন