রাজশাহীর পুঠিয়ায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘বীর উত্তম’ এর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ জুন) বিকাল ৫ টার দিকে পুঠিয়া পিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাদিম মোস্তফার সুযোগ্য সন্তান জুলফার নাঈম মোস্তফা বিস্ময়।পুঠিয়া উপজেলা-পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনসুর আলী মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বানেশ্বর সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ খোরশেদ আলী, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, জিয়া পরিষদের সভাপতি নাজমুল ইসলাম মুক্তা, পৌর বিএনপি নেতা আব্দুল্লাহ আল মতি, উপজেলা যুবদলের সাবেক সভাপতি খলিলুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম সরকার, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবদল নেতা সাকিব মিয়া, ছাত্রদল নেতা সাফিন প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুঠিয়া পৌর যুবদলের আহবায়ক নেফাউর রহমান সুমন। সবশেষে দোয়া ও তবারক বিতরণ করা হয়। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠকে জেলেনস্কিকে প্রয়োজন নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠকে জেলেনস্কিকে প্রয়োজন নেই: ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্ভাব্য বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে প্রত্যাশা করছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর কাছে হার মানলো ৭ম শ্রেণির শিক্ষার্থী আয়ানও
মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর কাছে হার মানলো ৭ম শ্রেণির শিক্ষার্থী আয়ানও

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সাহিল ফারাবি আয়ান (১৪) নামের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।রোববার (২৭ Read more

নীলফামারীতে চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা
নীলফামারীতে চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা

নীলফামারীর সৈয়দপুরে গরু চুরির ঘটনায় নাম জড়িয়ে পড়ার পর মসজিদের মাইকে সমাজচ্যুত করার ঘোষণা দেওয়ার অপমান সহ্য করতে না পেরে Read more

রাশিয়ার ২ হাজার ৪৬০ কোটি ডলার আটকে দিচ্ছে ইইউ
রাশিয়ার ২ হাজার ৪৬০ কোটি ডলার আটকে দিচ্ছে ইইউ

ইউরোপের বিভিন্ন ব্যাংকে গচ্ছিত রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ২ হাজার ৪৬০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ ও সম্পদ ফ্রিজ করছে ইউরোপীয় ইউনিয়ন Read more

রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ৪
রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ৪

রাজশাহীর পুঠিয়া উপজেলার কলার হাটে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন কলা ব্যবসায়ীকে চাপা দিয়েছে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। এঘটনায় Read more

ফুলবাড়ীতে বেগুনের জাত নিয়ে প্রতারণার স্বীকার কৃষক
ফুলবাড়ীতে বেগুনের জাত নিয়ে প্রতারণার স্বীকার কৃষক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শতশত বিঘার বেগুন ক্ষেতে মড়ক দেখা দিয়েছে। বেগুনের জাত নিয়ে প্রতারণার স্বীকার হয়েছে বেগুন চাষিরা। এতে বেগুন ক্ষেত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন