অপেক্ষার অবসান ঘটিয়ে কোনো ঘোষণা ছাড়া অন্তর্জালে উন্মুক্ত হয়েছে ‘তাণ্ডব’ সিনেমার প্রথম গান। ‘লিচুর বাগানে’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান এবং জেফার।ভিডিওতে বিশাল আয়োজনের সেট, শাকিব খানের লুক, উপস্থাপন দর্শক পছন্দ করলেও গান ঠিক জমে উঠেনি বলে মন্তব্য করেছেন নেটিজেনদের অনেকে। তাদের মতে, ‘কোক স্টুডিও ভার্সন দেখলাম যেন! গানের সাথে নাচের মিল খুঁজে পেলাম না।’ কেউ কেউ আবার এও বলছেন, ‘লাগে উরাধুরার মতোও হয়নি গানটি!’ একজন মন্তব্য করেন, ‘শাকিব খান জাস্ট ওয়াও!’ এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন সাবিলা নূর। ‘লিচুর বাগানে’ গানে শাকিব খানের সঙ্গে পারফরম করতে দেখা গেছে তাকেও। তবে শাকিব খানের সঙ্গে তার রসায়নও জমেনি অনেকের মতে। কারো কারো কাছে সাবিলাকে ‘রোবট’ বলে মনে হয়েছে।সোশ্যালে চলচ্চিত্র গ্রুপগুলোতে এমন মন্তব্যই করতে দেখা গেছে নেটিজেনদের। আরেকজন মন্তব্য করেন, ‘আমার কাছেও গানটা আশানুরূপ ভালো লাগল না।’ আবার কেউ বলছেন, ‘স্টেপ আর স্পীড কোনোটাই গানের সাথে মিলছে না। মনে হচ্ছে পিটি করছে।’ আলফা আই প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। সিনেমাটিতে শাকিব-সাবিলা ছাড়া আরো অভিনয় করেছেন আফজাল হোসেন, জয়া আহসান, এফএস নাঈম প্রমুখ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একই পরিবারের দুই ছেলের পানিতে করুণ পরিণতি
একই পরিবারের দুই ছেলের পানিতে করুণ পরিণতি

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের চাঁদেরপাড়ায় বাকখালী নদীর তীরে কান্নায় ভেঙে পড়েছে এক পরিবার। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ফুটবল খেলতে Read more

পায়ে হেঁটে বাসা থেকে অফিসে গেলেন তারেক রহমান
পায়ে হেঁটে বাসা থেকে অফিসে গেলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর প্রথমবার ঢাকার রাস্তায় পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেল বিএনপির ভারপ্রাপ্ত Read more

গজারিয়ায় ৬০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক
গজারিয়ায় ৬০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক

 মুন্সিগঞ্জের গজারিয়ায় ৬০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক।রবিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ ঘটিকায় উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তার Read more

মির্জাখীল দরবারের অনুসারীদের আগাম ঈদুল আজহা উদযাপন
মির্জাখীল দরবারের অনুসারীদের আগাম ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা। শুক্রবার (৬ Read more

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৩৯২
অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৩৯২

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৯২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।এর মধ্যে Read more

এবার ইসরায়েলি হামলায় ১০ সন্তানের ৯ জনকেই হারালেন চিকিৎসক
এবার ইসরায়েলি হামলায় ১০ সন্তানের ৯ জনকেই হারালেন চিকিৎসক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক চিকিৎসকের বাড়িতে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে ওই নারী চিকিৎসকের ১০ সন্তানের ৯ জনই নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন