বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, অনেকেই বলছেন তাদের ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে। তাদের প্রলোভনে যোগ না দিয়ে ভোটের দিন নির্ভয়ে আপনার ভোট আপনি নির্ভয়ে দিবেন। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে দিনাজপুরের হিলির ফকিরপাড়ায় বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি উপজেলার বিভিন্ন রোগীদের পরামর্শ দেন। তিনি বলেন, গত ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার আগেই ভোট হয়ে গেছে, রাতের বেলা ঘুমে থাকা অবস্থায় ভোট হয়ে গেছে। কিন্তু এবার মনে হচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচন সত্যি সত্যি নির্বাচন হবে। মানুষ যাদেরকে ভালো মনে করবেন, আপনার এলাকার জন্য যে কাজ করবে তাকেই ভোট দিবেন। আপনাদের সবার একটা করে ভোট, আমারও একটা ভোট। কাজে আমাদের অধিকার সবার সমান এবং এই ভোটের বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। ভোট দেওয়ার বিষয়ে তিনি বলেন, অনেকেই অনেক কথা বলবে, অনেকেই অনেক লোভ দেখাবে কিন্তু কোন প্রলোভনে দয়া করে আমরা যোগ দিবো না। কাজেই ভোটের দিন ভোট কেন্দ্রে যাবেন, আপনার ভোট আপনি নির্ভয়ে দিবেন। তিনি আরো বলেন, নিজের আমল নিজে সাথে নিয়ে কবরে যেতে হবে। যার যার হিসাব কিয়ামতের দিন সে সে দিবেন। কিন্তু অনেকেই বলছেন তাদের ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে। এতে করে মানুষের ঈমান থাকে না। যারা একটি ভোটের জন্য মানুষকে এসব কথা বলে, বাড়িতে আমাদের মা-বোনদের তালিম দেওয়ার চেষ্টা করে কিন্তু আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি না। তাই সবাইকে এই সব বিষয় নিয়ে সজাগ থাকতে হবে। এ সময় উপস্থিত ছিলেন- হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ অনেকেই।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহী চীন: ফখরুল
নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহী চীন: ফখরুল

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে চীন অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (২৪ Read more

ইসরায়েল পাকিস্তানের দিকে এলে কেউ টিকবে না: বিলাওয়াল
ইসরায়েল পাকিস্তানের দিকে এলে কেউ টিকবে না: বিলাওয়াল

ইরানে ইসরায়েলি হামলার কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো। তার বলেন, যদি Read more

রাশিয়া বিশাল এক শক্তি, যুদ্ধ বন্ধে ইউক্রেনের উচিত চুক্তি করা: ট্রাম্প
রাশিয়া বিশাল এক শক্তি, যুদ্ধ বন্ধে ইউক্রেনের উচিত চুক্তি করা: ট্রাম্প

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের উচিত যুদ্ধ বন্ধে সমঝোতায় যাওয়া, কারণ “রাশিয়া একটি বিশাল শক্তি, আর তারা (ইউক্রেন) তা নয়” বলে জানিয়েছেন Read more

কুষ্টিয়ায় বিয়ের আগের রাতে কনের বাড়িতে ডাকাতি
কুষ্টিয়ায় বিয়ের আগের রাতে কনের বাড়িতে ডাকাতি

কুষ্টিয়ায় বিয়ের আগের রাতে কনের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে ডাকাত দলের Read more

এবার শিশুর কামড়ে মরে গেলো বিষাক্ত কোবরা
এবার শিশুর কামড়ে মরে গেলো বিষাক্ত কোবরা

ভারতের বিহারের একটি গ্রামে এক বছরের শিশুর কামড়ে বিষাক্ত কোবরা সাপের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় গ্রামবাসী এমন দাবি করেছেন বলে Read more

কুষ্টিয়ায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার

কুষ্টিয়া শহর সংলগ্ন কোটপাড়া এলাকায় এক অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ আগস্ট) সকালে বারে শরীফ দরবারের পাশের একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন