জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘প্রশাসনের সকল স্তরে ফ্যাসিবাদ বসে আছে। এদের সরাতে হবে। নতুবা দেশে সুশাসন প্রতিষ্ঠা পাবেনা। রাষ্ট্রের সর্বস্তরে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা প্রকৃত অর্থে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া।’তিনি সোমবার (২ জুন) দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, জনগণের মতপ্রকাশের অধিকারকেও দমন করছে। ফ্যাসিস্ট সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে পালিয়ে গেছে। এক স্বৈরাচার পালিয়েছে, আরেক কর্তৃত্ববাদী সরকার যেন না আসে, সেদিকেও খেয়াল রাখতে হবে।’সুনামগঞ্জ জেলা শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত বর্ধিত সভায় জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্ব করেন। জেলা বিএনপির আহবায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন সদস্য এডভোকেট আব্দুল হক এর সঞ্চালনায় ডাঃ এ জেড এম জাহিদ হোসেন জুলাই-আগস্টে ছাত্র জনতার হত্যাকারীদের বিচার দাবি করে বলেন, ‘ইউনুস সরকারের দিকে বুকভরা আশা নিয়ে মানুষ তাকিয়ে আছে। দ্রুততার সাথে যেন হত্যা, ঘুমের বিচার হয়।’তিনি বলেন, ‘গত ১৭ বছর মানুষের অধিকার নিয়ে লড়াই করেছি। অর্থনৈতিক মুক্তি ও গণতন্ত্র উদ্ধারে লড়াই করেছি। এ লড়াইয়ে বিএনপির অনেক নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। জুলাই-আগস্টে হাজার হাজার লোক শহীদ হয়েছে, আহত হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা খুন করে পালিয়ে গেছে। বিএনপি পালায় না। বিএনপি জনগণের দল। জনগণের কষ্টে পাশে থাকে। খুনিদের বিচারের আওতায় আনতে হবে। বিচার শুরু হয়েছে।”শুধু তাদের বিচার করলে হবেনা, আওয়ামী সরকার বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছিল। গুম-খুনের রাজত্ব কায়েম করেছিল। ৬৪ জন সাংবাদিককে শহীদ করেছিল এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার। সব গুম-খুনের বিচার করতে হবে।’এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি.কে গৌছ, সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাবেক জেলা সেক্রেটারি এডভোকেট নুরুল ইসলাম নুরুল।সভায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, ছাতক, দোয়ারাবাজার, দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর, শান্তিগঞ্জ, মধ্যনগরসহ জেলার ১৬টি ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দলীয় কর্মসূচি শক্তিশালী করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শরীয়তপুরের আলোচিত শিশু নিবিড় হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড
শরীয়তপুরের আলোচিত শিশু নিবিড় হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

শরীয়তপুরে অপহরণ ও মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শিশু শিক্ষার্থী হৃদয় খান নিবিড় (১১) হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই Read more

বিয়ে এবং উৎসবে আলোকসজ্জা না করার আহ্বান সরকারের
বিয়ে এবং উৎসবে আলোকসজ্জা না করার আহ্বান সরকারের

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে কোন প্রকার উৎসব, বিবাহে আলোকসজ্জা না করতে জনগণকে আহ্বান জানিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের Read more

‘ইউনূস-মোদী বৈঠক: পারস্পরিক আস্থা পুনরুদ্ধারই মূল লক্ষ্য’
‘ইউনূস-মোদী বৈঠক: পারস্পরিক আস্থা পুনরুদ্ধারই মূল লক্ষ্য’

শুক্রবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে মার্কিন পাল্টা শুল্ক আরোপের কারণে বাংলাদেশের রপ্তানি খাতে যে উদ্বেগ দেখা দিয়েছে সে সংক্রান্ত খবর Read more

কুয়েতের তেল শোধনাগারে ড্রোন হামলায় আগুন
কুয়েতের তেল শোধনাগারে ড্রোন হামলায় আগুন

তেলসমৃদ্ধ দেশ কুয়েতের একটি বড় তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এই হামলায় শোধনাগারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত Read more

অবকাশ শেষে কাল খুলছে সুপ্রিম কোর্ট
অবকাশ শেষে কাল খুলছে সুপ্রিম কোর্ট

অবকাশকালীন ছুটি শেষে নতুন বছরে আগামীকাল রবিবার (৪ জানুয়ারি) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন