প্রাপ্তবয়স্ক ও স্বাভাবিক জ্ঞানসম্পন্ন যে কেউ ‘নিসাব’ পরিমাণ সম্পদের মালিক হলে তার জন্য কুরবানি করা ওয়াজিব বা আবশ্যক। অর্থাৎ, কেউ সাড়ে ৭ ভরি স্বর্ণ বা সাড়ে ৫২ ভরি রুপা অথবা এর সমপরিমাণ নগদ টাকা কিংবা সম্পদের মালিক হলে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তার কুরবানি করা আবশ্যক।পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর (কুরবানির পশুর) গোশত ও রক্ত, বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবেই তিনি সেসবকে তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর তাকবির পাঠ করতে পারো, এ জন্য যে তিনি তোমাদের হেদায়াত দান করেছেন, সুতরাং তুমি সৎকর্মশীলদেরকে সুসংবাদ দাও। (সুরা হজ, আয়াত: ৩৭)অন্যদিকে মাহনাফ ইবন সুলায়মান (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, আমরা রাসুলুল্লাহ (সা.) এর সঙ্গে আরাফায় অবস্থান করছিলাম। তখন তিনি (নবীজি) বলেন, হে লোক সকল! আমাদের প্রত্যেক গৃহবাসীর ওপর প্রতি বছর কুরবানি করা ওয়াজিব। (আবু দাউদ, হাদিস: ২৭৭৯)।মূলত ঈদুল আজহার দিনে ঈদের নামাজের পর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কুরবানি করতে হয়। বারাআ (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, আমি রাসুল (সা.) কে খুতবা ‍দিতে শুনেছি। তিনি বলেছেন, আমাদের আজকের এ দিনে (ঈদুল আজহা) আমরা যে কাজ প্রথম শুরু করবো, তা হলো সালাত (নামাজ) আদায় করা। এরপর ফিরে আসবো এবং কুরবানি করবো। তাই যে এরূপ করে সে আমাদের রীতিনীতি সঠিকভাবে পালন করলো। (সহিহ বুখারি, হাদিস: ৯০৩)।মনে রাখতে হবে- কুরবানির পশু যেমন সুস্থ হতে হবে, তেমনি রোগাক্রান্ত হওয়া চলবে না। এমনকি কানা-খোঁড়া পশু দিয়ে কুরবানি দেয়াও উচিত নয়। তবে ঈদুল আজহার দিনে অনেককেই বলতে শোনা যায়- কুরবানির পশুর রক্তে নাকি আরোগ্য আছে। এমনকি কেউ কেউ তো রোগমুক্তির আশায় কুরবানির পশুর রক্তও পান করে থাকেন। আসলেই কি কুরবানির পশুর রক্তে আরোগ্য লাভ হয়?ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহর মতে, এখনো অনেক জায়গায় কুরবানির পশু জবাইয়ের পরপর ছোট পাত্রে কুরবানির পশুর রক্ত নিয়ে যেতে দেখা যায়। এগুলো নিয়ে কেউ কেউ ছেলে-মেয়েদের খাওয়ায়। তারা বলে থাকেন, এমনটা করলে নাকি অনেক রোগ-বালাই ভালো হয়। তবে এমনটা করা সম্পূর্ণ কুসংস্কার। কুরবানির পশুর রক্তে কোনো ধরনের আরোগ্য নেই। মুমিনদের এমন কুসংস্কার থেকে বেঁচে থাকা উচিত।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিজারের সময় পেট কেটে নবজাতকের মৃত্যু, চিকিৎসক লাপাত্তা
সিজারের সময় পেট কেটে নবজাতকের মৃত্যু, চিকিৎসক লাপাত্তা

বরগুনার তালতলী উপজেলায় এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পেট কেটে মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলা Read more

আজ ব্যাংক হলিডে, ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে
আজ ব্যাংক হলিডে, ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে

ব্যাংক হলিডে উপলক্ষে মঙ্গলবার (১ জুলাই) দেশের ব্যাংকগুলোর সব ধরনের গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। এদিন শেয়ারবাজারের লেনদেনও স্থগিত থাকবে। তবে Read more

সাড়ে ১৯ হাজার মুসল্লির হজযাত্রা অনিশ্চিত
সাড়ে ১৯ হাজার মুসল্লির হজযাত্রা অনিশ্চিত

সৌদি অংশের কারিগরি জটিলতার কারণে এখনো ভিসা হয়নি সাড়ে ১৯ হাজারেরও বেশি হজযাত্রীর। সরকারের পক্ষ থেকে সৌদি হজ মন্ত্রণালয়ে ডিও Read more

রোহিঙ্গা ক্যাম্পে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
রোহিঙ্গা ক্যাম্পে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবিরে বস্তাবন্দি অবস্থায় তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) Read more

মাকে নিয়ে সু চির ছেলের মন্তব্যের পর যা জানালো জান্তা
মাকে নিয়ে সু চির ছেলের মন্তব্যের পর যা জানালো জান্তা

মা কবে মারা গেলেন, সেই বিষয়ে হয়তো জানতেও পারবো না বলে মিয়ানমারের কারাবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির ছেলে Read more

স্কচটেপ দিবস আজ
স্কচটেপ দিবস আজ

সেলোটেপ যা আমাদের কাছে যা স্কচটেপ নামেই অধিক পরিচিত। আজ ২৭ মে, সেলোফেন টেপ বা স্কচটেপ দিবস। ১৯৩০ সালের এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন