শরীয়তপুরে অপহরণ ও মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শিশু শিক্ষার্থী হৃদয় খান নিবিড় (১১) হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় এক কিশোরকে ২১ বছরের আটকাদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শরীয়তপুর সদর উপজেলার খিলগাঁও এলাকার শাকিল হোসেন গাজী (১৯) এবং সিংগা এলাকার সিয়াম হোসেন (২০)।অপরদিকে, খিলগাঁও এলাকার ১৬ বছর বয়সী কিশোর তুহিনের বিচার শিশু আদালতে হওয়ায় তাকে ২১ বছরের আটকাদেশ দেওয়া হয়।মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৩১ জুলাই হৃদয় খান নিবিড় নিখোঁজ হয়। সে সদর উপজেলার খিলগাঁও এলাকার মনির খানের ছেলে। নিখোঁজের ঘটনায় ওই রাতেই তার মা নিপা আক্তার পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।পরদিন রাতে দুর্বৃত্তরা নিপা আক্তারের মোবাইলে ফোন করে হৃদয়কে অপহরণের কথা জানায় এবং মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে। মুক্তিপণ দাবির ফোন নম্বরের সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে শাকিল হোসেন গাজী, সিয়াম হোসেন ও ওই কিশোরকে আটক করে।আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২০২৩ সালের ১ আগস্ট জেলা শহরের একটি ইটভাটা থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় নিহতের দাদা মমিন আলী খান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। পরে শরীয়তপুর চিফ জুডিসিয়াল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামিরা।মামলাটি প্রথমে পালং মডেল থানার এক কর্মকর্তা তদন্ত করেন। পরে তদন্তভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে। পিবিআই ২০২৪ সালের ১ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে। নিহত হৃদয়ের মা নিপা আক্তার বলেন, ‘ওরা টাকার জন্য আমার ছেলেকে হত্যা করেছে। আড়াই বছর ধরে সন্তানের জন্য হাহাকার করছি। একটি রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। একজনকে শিশু দাবি করে যে রায় দেওয়া হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট নই। সেই ছিল মূল পরিকল্পনাকারী। রাষ্ট্রের কাছে আমার আবেদন- আসামিরা যেন উচ্চ আদালতে গিয়ে কোনোভাবে খালাস না পায় এবং দ্রুত রায় কার্যকর করা হয়।’এ বিষয় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) কামরুল হাসান বলেন, ‘মামলায় একজনের বিচার শিশু আদালতে হওয়ায় তাকে ২১ বছরের আটকাদেশ দেওয়া হয়েছে। অপর দুইজনের বিচার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে হয়েছে এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তির আবেদন করেছিল। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে: গভর্নর
ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে: গভর্নর

ব্যাংকের টাকা লোপাট করে কাওকে পালিয়ে যেতে দেওয়া হবে না জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংকগুলোতে Read more

অন্তর্বর্তীকালীন সরকার এখন আইসিইউতে: জাতীয় পার্টির মহাসচিব
অন্তর্বর্তীকালীন সরকার এখন আইসিইউতে: জাতীয় পার্টির মহাসচিব

জাতীয় পার্টির মহাসচিব আলহাজ্ব কাজী মামুনুর রশিদ বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে আইসিইউতে ভর্তি। তাই আইসিইউর পেসেন্ট দিয়ে দেশে কোনোভাবেই সুষ্ঠু Read more

মুন্সীগঞ্জে খাবার হোটেলের মালিককে জরিমানা
মুন্সীগঞ্জে খাবার হোটেলের মালিককে জরিমানা

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরির অপরাধে মুন্সীগঞ্জ শহরে একটি খাবার হোটেলের মালিককে সাত হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার Read more

ট্রাম্প একই সঙ্গে শান্তি চান, আবার হুমকিও দেন: ইরানের প্রেসিডেন্ট
ট্রাম্প একই সঙ্গে শান্তি চান, আবার হুমকিও দেন: ইরানের প্রেসিডেন্ট

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে শান্তির কথা বলছেন এবং হুমকি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।শনিবার Read more

সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ-ইন দিল বিএসএফ
সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ-ইন দিল বিএসএফ

সুনামগঞ্জের ছাতক উপজেলা সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী, পুরুষ, শিশু সহ ১৭ জন নাগরিককে পুশ-ইন করেছে।  বৃহস্পতিবার Read more

মুন্সিগঞ্জে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক
মুন্সিগঞ্জে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে সাথী বেগম (৩২) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার স্বামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন