দীর্ঘ ১২ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি সাজাপ্রাপ্ত আলী হাসানের (৪৫)। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার গভীর রাতে তাঁকে দিনাজপুরের বিরল থেকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার (০২ জুন) তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়।আলী হাসানের বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের লক্ষ্মীকোলা সেনপাড়া গ্রামে।পুলিশ সূত্রে জানা যায়, ২০১৩ সালে একটি প্রতারণার একটি মামলায় আদালত তাঁকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পরই তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। এরপর ২০১৫ সালে আরও দুটি এবং ২০১৭ সালে একটি প্রতারণা মামলায় আলী হাসান আবার দণ্ডিত হন। সব মিলিয়ে মোট চারটি মামলায় তাঁর বিরুদ্ধে সাজা রয়েছে।জানা গেছে, আত্মগোপনের পর তিনি দিনাজপুরের বিরল উপজেলায় এক ইউপি সদস্যের বাড়িতে বসবাস করতেন এবং আলু ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ অনুসন্ধান ও নজরদারির পর স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় রোববার দিবাগত রাত ৩টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নঈমুদ্দিন বলেন, ‘ডিজিটাল প্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন পলাতক থাকা আসামি আলী হাসানকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি চারটি সাজাপ্রাপ্ত মামলার পলাতক আসামি ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ
হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ

হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। সারাদেশে মোট ৮০টি কেন্দ্রে টিকা নিতে পারবেন চলতি বছরের হজযাত্রীরা। শনিবার (১৭ জানুয়ারি) Read more

উখিয়ায় ৫০ হাজার ইয়াবা নিয়ে দুই সহযোগীসহ যুবদল নেতা আটক
উখিয়ায় ৫০ হাজার ইয়াবা নিয়ে দুই সহযোগীসহ যুবদল নেতা আটক

কক্সবাজারের উখিয়ায় একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতর লুকানো ছিল ৫০ হাজার পিস ইয়াবা। অভিনব এই কৌশলে ইয়াবা পাচারের সময় Read more

বর্ণাঢ্য আয়োজনে বুটেক্সে বাংলা নববর্ষ উদযাপন
বর্ণাঢ্য আয়োজনে বুটেক্সে বাংলা নববর্ষ উদযাপন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা Read more

বার বার মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ, এ পর্যন্ত আটক হয়নি কেউ
বার বার মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ, এ পর্যন্ত আটক হয়নি কেউ

মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে Read more

জুলাই শহিদ তালিকা থেকে ৮ জনের নাম বাদ দিয়ে গেজেট প্রকাশ
জুলাই শহিদ তালিকা থেকে ৮ জনের নাম বাদ দিয়ে গেজেট প্রকাশ

জুলাই অভ্যুত্থানে শহিদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করে গেজেট প্রকাশ করা হয়েছে। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা তালিকা Read more

ভারতে ৫ বছর কারাভোগ করে ফিরল ৬ বাংলাদেশি নারী
ভারতে ৫ বছর কারাভোগ করে ফিরল ৬ বাংলাদেশি নারী

ভারতে বিভিন্ন সময় পাচারের শিকার ছয় জন বাংলাদেশি নারীকে দীর্ঘ পাঁচ বছর সাজাভোগ শেষে দেশে ফেরত আনা হয়েছে।বুধবার (৯ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন