ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের দু’জন মেধাবী শিক্ষার্থীকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ১৯৭৬ স্মৃতি ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে। সোমবার (২ জুন) উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। বৃত্তিপ্রাপ্তরা হলেন মো. তানভীর মাহতাব ওয়াদুদ এবং মোছা. হাজেরা খাতুন মারিয়া।এসময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট নিরসন এবং শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করার চেষ্টা করছি। এক্ষেত্রে অ্যালামনাইসহ সমাজের সকলের সহযোগিতা প্রয়োজন। অর্থনীতি বিভাগের ১৯৭৬ ব্যাচের শিক্ষার্থীদের দৃষ্টান্ত অনুসরণ করে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় অ্যালামনাইদের এগিয়ে আসতে হবে।এতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী’র সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, অর্থনীতি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মাসুদা ইয়াসমীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, দাতা প্রতিনিধি-অধ্যাপক ড. মুনির কুদ্দুস, সাবেক তথ্য কমিশনার সুরাইয়া বেগম, রমেন্দ্র চন্দ্র বসাক এবং গোলাম হাফিজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, অনুষ্ঠানে এই ট্রাস্ট ফান্ডের মূলধন বৃদ্ধির লক্ষ্যে দাতা প্রতিনিধিগণ উপাচার্যের নিকট ১ লক্ষ টাকার একটি চেক হস্তান্তর করেন। অর্থনীতি বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে অধ্যয়নরত অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের ১৯৭৬ ব্যাচের শিক্ষার্থীরা এই ট্রাস্ট ফান্ড গঠন করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

কাতারের মার্কিন ঘাঁটিতে মুর্হুমুর্হু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার (২৩ জুন) রাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। কাতারের সংবাদমাধ্যম আল Read more

দুর্গম সাজেকে শীতার্তদের মাঝে ৫৪ বিজিবির শীতবস্ত্র বিতরণ
দুর্গম সাজেকে শীতার্তদের মাঝে ৫৪ বিজিবির শীতবস্ত্র বিতরণ

রাঙামাটির সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১০ জানুয়ারি) বিজিবির Read more

গাড়ি নেই বিমানবন্দর সড়কে, হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষজন
গাড়ি নেই বিমানবন্দর সড়কে, হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষজন

নির্বাসনের ১৭ বছরের অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে Read more

সাগরে তিন দিন ধরে ভাসতে থাকা ৮ জেলে উদ্ধার
সাগরে তিন দিন ধরে ভাসতে থাকা ৮ জেলে উদ্ধার

তিন দিন ধরে সাগরে ভাসতে থাকা ফিশিং বোট এফ.বি মায়ের দোয়া আট জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্টগার্ড Read more

জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস
জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর এমন অপকর্ম করার সাহস পেত না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন