আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে বাস টার্মিনাল কেন্দ্রিক গণপরিবহন মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের জন্য এক গুচ্ছ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।সোমবার (০২ জুন) ডিএমপি কমিশনার শেখ মো.  সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বেশ কিছু নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদযাত্রা নিরাপদ, সুগম ও নির্বিঘ্ন করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক বিভিন্ন উদ্যোগ দেওয়া হয়েছে। এমতাবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে গণপরিবহন মালিক-শ্রমিক ও যাত্রী সাধারণকে নিম্নোক্ত বিষয়গুলো মেনে চলার জন্য অনুরোধ করা হলো।গণপরিবহন মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে :১. বাস যাত্রার সিডিউল অনুযায়ী টার্মিনাল থেকে বাস ছাড়তে হবে।২. যাত্রীদের নিকট থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।৩. যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানি করা যাবে না।৪. একই সিট একাধিক যাত্রীর কাছে বিক্রয় করা যাবে না।৫. সিট ব্যতীত বাসের ছাদে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না।৬. পণ্য ও পশুবাহী যানবাহনে বিশেষ করে ফিরতি যানবাহনে যাত্রী বহন করা যাবে না।৭. গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে, বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবে না।৮. ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, রাস্তার বাঁক ও সরু ব্রিজে ওভারটেকিং করা যাবে না।৯. নেশা জাতীয় দ্রব্য সেবন করে, ঘুমঘুম ভাব হলে ও শারীরিক অসুস্থতা নিয়ে গাড়ি চালানো যাবে না।১০. বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র ছাড়া গাড়ি চালানো যাবে না।১১. গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোন বা এয়ারফোন ব্যবহার করা যাবে না এবং গাড়িতে উচ্চস্বরে গান বাজানো যাবে না।১২. উল্টো রাস্তায় গাড়ি চালানো যাবে না।১৩. ড্রাইভিং লাইসেন্সের বৈধতা যাচাই করে গাড়ি চালক নিয়োগ করতে হবে।১৪. মালিক কর্তৃক চালককে একটানা ৫ ঘণ্টা ও দিনে ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করা যাবে না।যাত্রী সাধারণের উদ্দেশ্যে :১. সড়কের যত্রতত্র দাঁড়িয়ে বাসে না উঠে নির্দিষ্ট টার্মিনাল/কাউন্টারে গিয়ে বাসে উঠতে হবে।২. অপরিচিত কারো দেওয়া কোনো খাবার বা পানীয় গ্রহণ করা যাবে না।৩. মালামাল নিজ হেফাজতে/দায়িত্বে রাখতে হবে।৪. বাস যাত্রার নির্ধারিত সময়ের পূর্বেই কাউন্টার/টার্মিনালে হাজির হতে হবে।৫. রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ/ আন্ডারপাস/জেব্রাক্রসিং ব্যবহার করতে হবে।৬. চলন্ত গাড়িতে উঠানামা করা এবং পণ্যবাহী/পশুবাহী মোটরযানে যাত্রী হয়ে যাতায়াত করা যাবে না।পথচারীদের উদ্দেশ্যে নির্দেশনা :১. জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ ও আন্ডারপাস দিয়ে রাস্তা পারাপার হতে হবে।২. দৌড়ে বা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপার হওয়া যাবে না।৩. ফুটপাত দিয়ে চলাচল করতে হবে।জরুরি প্রয়োজনে টার্মিনালের পুলিশ কন্ট্রোলরুম বা ৯৯৯-এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

প্রয়োজনীয় কেনাকাটা কিংবা ঘুরতে গিয়ে যদি দেখেন ওই এলাকার মার্কেট বন্ধ, তাহলে মনটাই খারাপ হয়ে যায়। সেই সঙ্গে নষ্ট হয় Read more

নেপালে নিহতদের শহীদের স্বীকৃতি, পরিবারকে ১০ লাখ রুপি সহায়তার ঘোষণা
নেপালে নিহতদের শহীদের স্বীকৃতি, পরিবারকে ১০ লাখ রুপি সহায়তার ঘোষণা

নেপালে জেন-জিদের বিক্ষোভে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের পরিবারকে ১০ লাখ নেপালি রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।দ্য Read more

‘ফিলিপিন্সে লাল-সবুজ’ স্বপ্ন নিয়ে শেকৃবির জীববিজ্ঞান উৎসবের মিলনমেলা
‘ফিলিপিন্সে লাল-সবুজ’ স্বপ্ন নিয়ে শেকৃবির জীববিজ্ঞান উৎসবের মিলনমেলা

"ফিলিপিন্সে লাল-সবুজ" স্লোগানকে ধারণ করে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (বিডিবিও) ২০২৫-এর ঢাকা উত্তর অঞ্চলের আঞ্চলিক উৎসব আজ শনিবার (১৭ মে) শেরেবাংলা Read more

সিলেটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জুবের আহমদ (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার (০৯ জুন) রাত Read more

ত্রাণবাহী ফ্লোটিলার ১৩০ কর্মীকে জর্ডানে পাঠাল ইসরায়েল
ত্রাণবাহী ফ্লোটিলার ১৩০ কর্মীকে জর্ডানে পাঠাল ইসরায়েল

ইসরায়েল গাজামুখী ত্রাণবাহী ‘সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক হওয়া ১৩০ মানবাধিকার কর্মীকে জর্ডানে পাঠিয়েছে। মঙ্গলবার (০৭ অক্টোবর) জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রা Read more

বাবরকে জড়িয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ
বাবরকে জড়িয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে উত্তাল নেত্রকোনা।রবিবার (২৭ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন