ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের ফাইনালে পৌঁছেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং পাঞ্চাব কিংস। এই দুই দলের কোনো দলই এখন পর্যন্ত জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি লিগের শিরোপা জিততে পারেনি। ফলে স্বাভাবিকভাবেই নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে আইপিএল। রোববার (১ জুন) টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে ১ ওভার আর ৫ উইকেট হাতে রেখে ফাইনালে পৌঁছেছে শ্রেয়াস আইয়ারের নেত্বাধীন পাঞ্জাব কিংস। এর আগে সবশেষ ২০১৪ সালে ফাইনাল খেলেছিল পাঞ্জাব। যদিও সেবার কলকাতা নাইট রাইডার্সের কাছে সেবার হেরে স্বপ্ন ভঙ্গ হয় প্রিতী জিনতার মালিকানাধীন দলটির। এদিকে টুনার্মেন্টের আরেক ফাইনালিস্ট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুও এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেনি। দলটি সবশেষ ফাইনাল খেলেছিল ২০১৬ সালে। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ফাইনালে সেবার মাত্র ৮ রানে হেরেছিল বিরাট কোহলির দল। এরপর তারকা ঠাসা দল গড়েও শিরোপাতো দূরে থাক ফাইনালের দৌড়গোড়ায়ও পৌঁছাতে পারেনি দলটি। তবে চলতি মৌসুমে রজত পাতিদারের নেতৃত্বে দুর্দান্ত ছন্দে আছে দলটি। গ্রুপ পর্বে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে শেষ করেছে দলটি। তাছাড়া প্রথম কোয়ালিফায়ারে টেবিল টপার পাঞ্জাব কিংসকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে তারা। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সকে গত বার চ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক শ্রেয়স আয়ার। এবার পাঞ্জাবকে ফাইনালে তুললেন তিনি। পাঞ্জাব ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে একটা বিষয় নিশ্চিত হয়ে গেছে যে, এবারের আইপিএল নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে।  কারণ এবারের দুই ফাইনালিস্ট বেঙ্গালুরু ও পাঞ্জাব কখনো চ্যাম্পিয়ন হয়নি। এই দু’দল মুখোমুখি হওয়া মানে যে কোনো একটি দল তো চ্যাম্পিয়ন হচ্ছেই এবং সেই দলটি প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপের স্বাদ পাবে।আগামীকাল মঙ্গলবার (৩ জুন) আহমেদাবাদে অনুষ্ঠিত হবে এবার ফাইনাল।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বগুড়ায় লাল প্যাকেটে মিলল ৮৩ রাউন্ড তাজা গুলি
বগুড়ায় লাল প্যাকেটে মিলল ৮৩ রাউন্ড তাজা গুলি

বগুড়ায় শহরের তিনমাথা-সাতমাথা সড়কের কামারগাড়ি এলাকা থেকে ৮৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (০৮ সেপ্টেম্বর) রাত Read more

কুড়িগ্রামের দুই সেনাসদস্য সুদানে শহিদ, ‘নীরব হওয়ার’ শেষ বার্তা শান্তর
কুড়িগ্রামের দুই সেনাসদস্য সুদানে শহিদ, ‘নীরব হওয়ার’ শেষ বার্তা শান্তর

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয়জন বাংলাদেশি সেনা সদস্যের মধ্যে কুড়িগ্রামের Read more

বিএনপি নেতা আলমগীর হত্যায় জামাইসহ দুইজন আটক
বিএনপি নেতা আলমগীর হত্যায় জামাইসহ দুইজন আটক

যশোর শহরের শংকরপুরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের জামাই পরশসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন: Read more

মৌসুম শুরুর আগেই রিয়াল শিবিরে ইনজুরির হানা
মৌসুম শুরুর আগেই রিয়াল শিবিরে ইনজুরির হানা

২০২৪-২৫ মৌসুমে ইনজুরি জর্জরিত দল নিয়ে ভুলে যাওয়ার মতো একটি মৌসুম কাটিয়েছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এবার ২০২৫-২৬ মৌসুম শুরুর Read more

মৃত্যু নিয়ে ফেসবুক পোস্ট অভিনেত্রী মৌ শিখার
মৃত্যু নিয়ে ফেসবুক পোস্ট অভিনেত্রী মৌ শিখার

আড়াই মাস ধরে কাজ নেই, আর এমন সংকটাপন্ন অবস্থা নিয়ে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করলেন ছোট ও বড় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন