আসন্ন ঈদুল আযহায় নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিতে ভোলার লঞ্চঘাটগুলোতে কোস্টগার্ডের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সোমবার (০২ জুন) সকালে ভোলার ইলিশা লঞ্চঘাটগুলোতে ঘরমুখো মানুষের নৌযাত্রা নিশ্চিত করতে কোস্টগার্ডের টহল কার্যক্রম জোরদার করতে দেখা গেছে।কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ঈদ যাত্রায় বাড়ি ফেরা মানুষকে সার্বিক নিরাপত্তা দিতে কোস্টগার্ডের টহল কার্যক্রম জোরদার ও বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও কোস্টগার্ড দক্ষিণ জোনের আওতাধীন সকল লঞ্চঘাটগুলোতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহভাজন ব্যক্তি ও নৌযানে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়াও ফিটনেসবিহীন নৌযান চলাচল ও যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে এরূপ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের বাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম
দেশের বাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম

দেশের বাজারে আজ রবিবার (৪ জানুয়ারি) স্বর্ণ ও রুপার দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত ১ জানুয়ারি Read more

হার্টে ব্লকেজ হবে না, মৃত্যুর ঝুঁকি কমাবেন যেভাবে
হার্টে ব্লকেজ হবে না, মৃত্যুর ঝুঁকি কমাবেন যেভাবে

৮ ঘণ্টা অফিসে বসে কাজ আর শরীরচর্চার অভাবেই বাসা বাঁধছে বিভিন্ন রোগ। বাড়ছে হার্ট-অ্যাটাকের ঝুঁকিও। আর এ সমস্যা সমাধানে শরীরচর্চার Read more

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটোর চাপায় শিশুর মৃত্যু
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটোর চাপায় শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অটোরিকশার চাপায় রাকেশ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে Read more

শাহজালাল বিমানের টয়লেট থেকে প্রায় ৩৮ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার
শাহজালাল বিমানের টয়লেট থেকে প্রায় ৩৮ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে  প্রায় ১৮ কেজি  ওজনের ১৫৩টি Read more

রিয়ালের জালে পিএসজির ‘এক হালি’
রিয়ালের জালে পিএসজির ‘এক হালি’

ফিফা ক্লাব বিশ্বাকাপের দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছে ফরাসি ক্লাব পিএসজি। এ জয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠার সুযোগ Read more

ঝালকাঠিতে নিজ ঘরে মিলল ছাত্রীর ঝুলন্ত মরদেহ
ঝালকাঠিতে নিজ ঘরে মিলল ছাত্রীর ঝুলন্ত মরদেহ

ঝালকাঠি শহরের পৌর খেয়াঘাট-সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডে একটি ভাড়া বাসা থেকে সুরাইয়া আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন