ফটিকছড়িতে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফেনী নদী, হালদা, ধুরুং, সর্তা নদীসহ বিভিন্ন খাল-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।রবিবার (১ জুন) পানিতে তলিয়ে গেছে রামগড়-ফটিকছড়ি সড়কের নারায়ণহাট অংশ এবং সুয়াবিল-কাজিরহাট সড়কের লম্বা বিল অংশ। বিভিন্ন গ্রামীণ সড়কেও চলাচল বন্ধ হয়ে পড়েছে। এছাড়া নাজিরহাট পৌরসভা ও সুন্দরপুর ইউনিয়নের সীমান্তবর্তী হালদা নদীর ওপর নির্মিত কাঠের সেতুটি স্রোতে ভেসে গেছে। এতে পারাপারে চরম দুর্ভোগে পড়েছেন দু’পাড়ের বাসিন্দারা।গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে দাঁতমারা, নারায়নহাট, ভুজপুর, সুয়াবিল, লেলাং, রোসাংগিরী, সমিতিরহাট ও ধর্মপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েকটি ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। এসব এলাকার কয়েক স্থানে মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।স্থানীয়দের মতে, হালদা, সর্তা ও ধুরুংসহ বিভিন্ন খাল-নদীর পানি ক্রমেই বাড়ছে, যা বড় ধরনের বন্যার শঙ্কা তৈরি করেছে। দাঁতমারার হাসনাবাদ এলাকার কয়েকটি গ্রামীণ সড়ক পানিতে ডুবে গেছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য মনোয়ারা বেগম।ভূজপুর ইউনিয়নের বাসিন্দা মাওলানা নেজাম উদ্দিন বলেন, ‘গত বছরের ন্যায় এই বছরও বন্যার সম্ভাবনা দেখা যাচ্ছে। ইতোমধ্যে ভূজপুরের দক্ষিণ পাশে সড়ক ডুবে গেছে। যদি ভারি বৃষ্টি হয়, অনেক স্থান ডুবে যাবে।’নারায়ণহাট ইউপির বাসিন্দা মোঃ খোরশেদ বলেন, ‘হালদার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাজারের উত্তর পাশ দিয়ে সড়ক বেয়ে পানি প্রবাহিত হচ্ছে। বৃষ্টি না থামলে বাজারসহ অনেক স্থান পানিতে ডুবে যাবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে লোকজনের দুর্ভোগের কথা চিন্তা করে আশ্রয়ণ প্রকল্প প্রস্তুত রেখেছি। আমাদের সব বিভাগ শতভাগ প্রস্তুত রয়েছে দুর্যোগ মোকাবেলায়।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের সিদ্ধান্ত ইসরায়েলের, ১৪ দেশের নিন্দা
পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের সিদ্ধান্ত ইসরায়েলের, ১৪ দেশের নিন্দা

অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের সাম্প্রতিক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ১৪টি দেশ। বুধবার ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানিসহ এসব দেশ Read more

শিশুকে সহজে ঘুম পাড়াবেন যেভাবে
শিশুকে সহজে ঘুম পাড়াবেন যেভাবে

শিশু ও কিশোর-কিশোরীদের অনেক সময় ঘুমের সমস্যা হয়। স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস তৈরি করলে, অনেক সময় তাদের ভালো ঘুম হতে সাহায্য Read more

চুরি করতে ঘরে ঢোকার সময় ভেন্টিলেটরের ছিদ্রে আটকে গেল চোর
চুরি করতে ঘরে ঢোকার সময় ভেন্টিলেটরের ছিদ্রে আটকে গেল চোর

বাড়িতে ঢোকার চেষ্টা করতে গিয়ে এক চোর এক্সজস্ট ফ্যান বসানোর জন্য করা ছিদ্রে আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ১০ ফুট Read more

সিংড়ায় দিনের বেলায় হাঁসের খামারে হামলা ও লুট দুর্বৃত্তদের
সিংড়ায় দিনের বেলায় হাঁসের খামারে হামলা ও লুট দুর্বৃত্তদের

নাটোরের সিংড়ায় আজমল হকের হাঁসের খামারে পরিকল্পিত হামলা চালিয়েছে খোলাবাড়িয়া গ্রামের শায়বারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত। এসময় খামার থেকো ৮শ’ হাঁস Read more

মির্জাপুরে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মির্জাপুরে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০২ আগস্ট) ভোরে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া এলাকা থেকে Read more

মরদেহের প্রকৃত সংখ্যা জানতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ
মরদেহের প্রকৃত সংখ্যা জানতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত পুরনো সব প্লেন বাতিল ও শিক্ষার্থীদের মরদেহের সঠিক সংখ্যা ঘোষণাসহ ৬ দফা দাবিতে আন্দোলন ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন