নাটোরের সিংড়ায় আজমল হকের হাঁসের খামারে পরিকল্পিত হামলা চালিয়েছে খোলাবাড়িয়া গ্রামের শায়বারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত। এসময় খামার থেকো ৮শ’ হাঁস লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলার ইটালি ইউনিয়নের তুলাপাড়া বাঁশবাড়িয়া গ্রামে আজমল হকের হাঁসের খামারে এ ঘটনা ঘটেছে। ঘটনার দিন খামারের মালিক আজমল হক’সহ গ্রামবাসী স্থানীয় এলাহী বক্সের জানাজায় অংশগ্রহণে ব্যস্ত ছিলেন। এই সুযোগে শায়বারের নেতৃত্বে ৭-৮ জন ব্যক্তি খামারে প্রবেশ করে দুজন কৃষাণকে মারধর করে আটকে রাখে এবং খামার থেকে প্রায় ৮শ’ হাঁস নিয়ে যায়।খামারের কৃষাণ বাবু বলেন, আমি খামারেই ছিলাম হঠাৎ কয়েকজন লোক গেট দিয়ে হাঁস বের করছে আমি বাঁধা দেওয়া পানির ভেতরে আমাকে হত্যার উদ্দেশ্যে ডুবিয়ে রাখে।আরেক কৃষাণ শফি বলেন, খামারের ভিতরে গিয়ে দেখি মারধরের চিহ্ন স্পষ্ট। আমি নিজের চোখে শায়বারকে হাঁস তাড়াতে দেখেছি। পুলিশ এলে সেও স্বীকার করে হাঁস নিয়েছে কিন্তু ফেরত দিতে অস্বীকার করে।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত শায়বার পুলিশের সামনেই হাঁস নেওয়ার কথা স্বীকার করে। তবে সে জানায়, হাঁস ফেরত দেবে না। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ এবং ভুক্তভোগী স্থান ত্যাগ করে। পরে খামারের মালিক আজমল হক আইনের আশ্রয় নেন। তবে অভিযুক্তদের প্রকাশ্য স্বীকারোক্তি সত্ত্বেও এখন পর্যন্ত লুট হওয়া হাঁসগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।আজমল হক জানান, প্রতিদিন এই ৮শ’ হাঁস প্রায় ৫শ’ ডিম দেয়। হাঁসগুলো উদ্ধার না হওয়ায় তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।এদিকে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, ঘটনার পরও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে।অভিযুক্ত শায়বার অভিযোগটি অস্বীকার করে বলেন, আমি কারো হাঁস নিযে আসিনি ওই ফার্মে আমার ছেলেরা গিয়েছিল শুধু।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ওই খামারি এরপরে সাধারণত মামলা নেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রাথমিক তদন্ত করে এবং যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, পরবর্তীতে মামলা রুজু করা হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটায় সরকারি গাছ কাটার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা
কুয়াকাটায় সরকারি গাছ কাটার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা

পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি খাস জমি থেকে একটি রেইন্ট্রি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগে শ্রমিকদল নেতাসহ চারজনের বিরুদ্ধে চুরির মামলা দায়ের Read more

শিশুর বমি কখন পবিত্র-অপবিত্র
শিশুর বমি কখন পবিত্র-অপবিত্র

শিশু বিভিন্ন কারণে বমি করে। একেক বয়সের শিশু ভিন্ন ভিন্ন কারণে বমি করতে পারে। তবে দুধের শিশু অর্থাৎ শুধু দুধ Read more

ইরান যুদ্ধে জড়িত মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
ইরান যুদ্ধে জড়িত মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন

ইরানে হামলার সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। সোমবার (৩০ মার্চ) দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস এ Read more

সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি: ভিপি নূর
সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি: ভিপি নূর

অন্তর্বর্তী সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি Read more

মাগরিবের নামাজের পর মাইকের যন্ত্রপাতি নিয়ে গেলো চোর, থানায় অভিযোগ
মাগরিবের নামাজের পর মাইকের যন্ত্রপাতি নিয়ে গেলো চোর, থানায় অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি মসজিদ থেকে ইলেকট্রনিকস যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে উপজেলার Read more

চলনবিলের বাজারে জমতে শুরু করেছে ডিঙ্গি নৌকা কেনা-বেচা
চলনবিলের বাজারে জমতে শুরু করেছে ডিঙ্গি নৌকা কেনা-বেচা

চলনবিলে বর্ষার পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই ইতিমধ্যে জমতে শুরু করেছে হাট বাজারগুলোতে ডিঙ্গি নৌকা কেনা-বেচা। ছোট ছোট কাঠ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন