‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর কয়েকটি ধারা অপপ্রয়োগের আশঙ্কা আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।রবিবার (১ জুন) সচিবালয়ে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনকারী বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের নেতৃত্বে কর্মচারীদের সঙ্গে বৈঠকের পর উপদেষ্টা এ কথা বলেন। এ সময় কর্মচারীরা উপদেষ্টাকে অধ্যাদেশটি বাতিলের দাবিতে স্মারকলিপি দেন। তারা অধ্যাদেশ বাতিলের স্বপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন।কর্মচারীদের দাবির বিষয়টি উপদেষ্টা পরিষদের নজরে আনা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, এখানে (অধ্যাদেশে আসবে) কিছু প্রভিশন (ধারা) আছে যেগুলোর অপপ্রয়োগ হওয়ার আশঙ্কা আছে। আমি এটি নিয়ে আলোচনা করব।সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির বলেন, আপনাদের (কর্মচারী) যে অবস্থান তা হলো এটি বাতিল করে দিতে হবে। এটা একটা অবস্থান। কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখবেন- আর একটা বিষয় হতে পারে এই অধ্যাদেশটি যে অপপ্রয়োগ হওয়ার সম্ভাবনা আছে, সেগুলোকে অ্যাড্রেস করা যায় কি না। সেটাও আপনারা একটু মাথায় রাখবেন।তিনি বলেন, এটার যে একটা ত্রুটি আছে। সেটা সম্পর্কে কিন্তু আমরা সম্পূর্ণ সচেতন। আমি তো আর কিছু বলতে পারি না, আমি আপনাদের বাতিল করার দাবি উপদেষ্টা পরিষদে জানাব। আপনারা ভেবে দেখবেন, এই অধ্যাদেশটি রেখে কী কী সেইফ গার্ডস ইন্ট্রোডিউস করলে এটা গ্রহণযোগ্য হবে।অফিসে কাজের পরিবেশটা যাতে থাকে সেই বিষয়ে কর্মচারীদের নজর দেওয়ার অনুরোধ জানান উপদেষ্টা ফাওজুল কবির খান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেসির ইনজুরি কতটা গুরুতর, কতদিন থাকতে হবে মাঠের বাইরে
মেসির ইনজুরি কতটা গুরুতর, কতদিন থাকতে হবে মাঠের বাইরে

লিগস কাপে মেক্সিকান ক্লাব নেকাক্সের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে ইন্টার মায়ামি। ২-২ গোলের সমতায় নির্ধারিত সময় শেষ হওয়ার পর Read more

নান্দাইলে নির্মাণের চার মাসেই ভেঙে গেলো সেতুর সংযোগ সড়ক
নান্দাইলে নির্মাণের চার মাসেই ভেঙে গেলো সেতুর সংযোগ সড়ক

ময়মনসিংহের নান্দাইলে প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুর দুই পাশের সংযোগ সড়ক নির্মাণের চার মাসের মধ্যেই ভেঙে Read more

আপনি আমার যা দেখছেন সবটাই স্বাভাবিক: উর্বশী রাউতেলা
আপনি আমার যা দেখছেন সবটাই স্বাভাবিক: উর্বশী রাউতেলা

বিতর্ক যেন পিছু ছাড়ছে না উর্বশী রাউতেলার। মন্তব্য করলেই কটাক্ষের শিকার হচ্ছেন। কিছুদিন আগে নিজের সিনেমার প্রচারের জন্য ইচ্ছাকৃতভাবে বাথরুমের Read more

ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে ময়লা অপসারণ
ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে ময়লা অপসারণ

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’-এ গত ২৬ মে প্রকাশিত “গৌরনদীতে পৌর অব্যবস্থাপনায় পরিবেশ বিপর্যয়, জনদুর্ভোগ চরমে” শিরোনামের প্রতিবেদনটির পরপরই Read more

ইসরায়েলের গোপন খননকাজ, আল-আকসার কিছু অংশ ধসে পড়ার শঙ্কা
ইসরায়েলের গোপন খননকাজ, আল-আকসার কিছু অংশ ধসে পড়ার শঙ্কা

ইসরায়েলের লাগাতার খননকার্যের কারণে আল-আকসা মসজিদের কিছু অংশ ধসে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে জেরুজালেম প্রশাসন। একই সঙ্গে শেখ জাররাহ মহল্লায় Read more

ইরাকে পানির মজুদ ৮০ বছরের মধ্যে সর্বনিম্ন
ইরাকে পানির মজুদ ৮০ বছরের মধ্যে সর্বনিম্ন

মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে পানির মজুদ ৮০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা। চলতি বছরে খরার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন