রাশিয়ার ইউক্রেন সীমান্তবর্তী দুটি অঞ্চলে পৃথক সেতু ধসের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত অর্ধশতাধিক। স্থানীয় সময় শনিবার (৩১ মে) রাতে এ ঘটনা ঘটে।  দেশটির জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, ইউক্রেন সীমান্তের কাছে একটি হাইওয়ে ব্রিজ রেললাইনের ওপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান। এছাড়াও এঘটনায় আহত ৪৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। জানা যায়, রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে সেতু ধ্বসের এ ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি ভারী ট্রাক একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে যায়। তবে মস্কো রেলওয়ে তাদের টেলিগ্রাম চ্যানেলে দাবি করেছে, সেতু ধসের পেছনে ‘অবৈধ হস্তক্ষেপ’ রয়েছে।স্থানীয় গভর্নর আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, এক শিশুসহ দুজনের আঘাত বেশ গুরুতর।তিনি আরও বলেন, আহত সব যাত্রীকে ব্রিয়ানস্ক অঞ্চলের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। মস্কোর আন্তঃআঞ্চলিক পরিবহন প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় সেতুটি ধসে পড়লে ট্রেনের লোকোমোটিভ এবং বেশ কয়েকটি গাড়ি লাইনচ্যুত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনটি ক্লিমোভো শহর থেকে মস্কো যাচ্ছিল এবং দুর্ঘটনার সময় ভাইগোনিচস্কি জেলায় অবস্থান করছিল। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে এই দুর্ঘটনা ঘটেছে।সূত্র: বিবিসি আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন
মিরসরাইয়ে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে প্রায় এক বছর আগে সংঘটিত সায়েদ আলম প্রঃ সাঈদ (৩৫) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। Read more

নাটোরে প্রকাশ্যে গুলির ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
নাটোরে প্রকাশ্যে গুলির ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

নাটোরের লালপুরের চাঁদা না পেয়ে একজনকে পিটিয়ে আহত ও প্রকাশ্যে গুলির ঘটনার প্রধান আসামি মনি সরদার (৩২) কে গ্রেপ্তার করেছে Read more

সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারি বাড়িতে ভাঙচুর
সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারি বাড়িতে ভাঙচুর

সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী স্বামী-স্ত্রীকে লাঞ্ছিত ও তাদের উপর  হামলায় জড়িত কর্মকর্তা কর্মচারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত Read more

বাঘায় জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস উদ্যাপিত
বাঘায় জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস উদ্যাপিত

‘তারুণ্যেরে অংশগ্রহণ, খেলাধুলায় মানোন্নয়ন’ স্লোগানে রাজশাহীর বাঘায় জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) উপজেলা প্রশাসন ও Read more

ক্লিনিকের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ঔষুধ, দেয়া হয় ভুয়া রিপোর্ট
ক্লিনিকের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ঔষুধ, দেয়া হয় ভুয়া রিপোর্ট

যশোরে শহরের ৪ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ মে) জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এই অভিযান Read more

কক্সবাজারে ৩৮ লাখ টাকার সড়ক উন্নয়নে ব্যাপক ‘অনিয়ম’, নীরব সওজ
কক্সবাজারে ৩৮ লাখ টাকার সড়ক উন্নয়নে ব্যাপক ‘অনিয়ম’, নীরব সওজ

কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া বাজারে ৩৮ লাখ টাকার একটি সড়ক উন্নয়ন প্রকল্পে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সড়ক ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন