পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার কানো প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই অ্যাথলেট বা ক্রীড়াবিদ।শনিবার (৩১ মে) রাতে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।কর্মকর্তারা জানিয়েছেন, কানো রাজ্যের ক্রীড়াবিদরা দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার ওগুন রাজ্যে জাতীয় ক্রীড়া উৎসব  (ন্যাশনাল স্পোর্টস ফেস্টিভাল) থেকে ফিরছিলেন। এ সময় তাদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কুরা স্থানীয় সরকার এলাকার সেতু থেকে পড়ে গিয়ে ২১ জন ক্রীড়াবিদ নিহত হয়েছেন।কর্মকর্তারা আরো জানান, বাসটিতে মোট ৩৫ জন আরোহী ছিলেন। তাদের বেশিরভাগই ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তা। তাদের বহনকারী গাড়িটি ক্রীড়া উৎসব থেকে ফিরে আসার সময় তাদের গন্তব্যে পৌঁছানোর আগেই এই মারাত্মক দুর্ঘটনা ঘটে। কানো প্রদেশের ক্রীড়া কমিশনের চেয়ারম্যান উমার ফাগগি বলেন, ক্রীড়াবিদরা কানো প্রদেশের ক্রীড়া কমিশনের বাসে ফিরছিলেন। পথে সেতুর ওপর থেকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।এই ঘটনায় নাইজেরিয়ার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবকর তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে ক্রীড়াবিদদের মৃত্যুর জন্য “গভীর দুঃখ” প্রকাশ করেছেন, নিহতদের “আমাদের জাতির সেরা, নিবেদিতপ্রাণ, প্রতিভাবান এবং প্রতিশ্রুতিতে পূর্ণ” হিসাবে বর্ণনা করেছেন।তিনি আরও বলেন, ওগুনে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব শেষে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে শোকাহত।ন্যাশনাল স্পোর্টস ফেস্টিভাল (এনএসএফ) নাইজেরিয়ার একটি অন্যতম বৃহৎ বহুমাত্রিক ক্রীড়া আয়োজন। অ্যাথলেটিক্স, ফুটবল, বাস্কেটবল, ভলিবলসহ বিভিন্ন খেলার এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রদেশের ক্রীড়াবিদরা অংশ নেন। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশিদের জন্য সৌদি আরবের জরুরি সতর্কবার্তা
বাংলাদেশিদের জন্য সৌদি আরবের জরুরি সতর্কবার্তা

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে গত ২৫ ফেব্রুয়ারি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যেসব বাংলাদেশি সৌদি আরব Read more

পুলিশ কিলার ফোর্স নয়, বড়জোর শটগান থাকতে পারে: আইজিপি
পুলিশ কিলার ফোর্স নয়, বড়জোর শটগান থাকতে পারে: আইজিপি

রাইফেলের মতো যেসব অস্ত্রের গুলিতে মানুষ মারা যেতে পারে সেগুলো ব্যবহারে পুলিশকে নিরুৎসাহিত করা হয়েছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল Read more

বরিশালে চার কার্টুন নকল প্রসাধনী জব্দ ও জরিমানা, তিন জনকে কারাদণ্ড
বরিশালে চার কার্টুন নকল প্রসাধনী জব্দ ও জরিমানা, তিন জনকে কারাদণ্ড

বরিশালে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের নকল প্রসাধনীসহ তিনজনকে গ্রেফতার করেছে মেট্টোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস Read more

খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ
খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে দ্বিতীয় দফায় জেলায় জুম্ম ছাত্র-জনতার ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শুরু হয়েছে। শনিবার (২৭ Read more

এপ্রিলে নির্বাচনের সম্ভাব্য তারিখ মাথায় রেখে রোডম্যাপ দেবে ইসি: আসিফ মাহমুদ
এপ্রিলে নির্বাচনের সম্ভাব্য তারিখ মাথায় রেখে রোডম্যাপ দেবে ইসি: আসিফ মাহমুদ

এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য যে ডেট দেয়া হয়েছে, তা মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন। এমনটাই জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা Read more

মোবাইল ফোন ব্যবহার গ্রামে বেশি, শহরে কম
মোবাইল ফোন ব্যবহার গ্রামে বেশি, শহরে কম

শহর অঞ্চলের চেয়ে গ্রাম পর্যায়ে মোবাইল ফোন ব্যবহারকারীর হার বেশি। গ্রামের ৯৮ দশমিক ৩ শতাংশ খানা বা পরিবারে এক বা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন