বরিশালে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের নকল প্রসাধনীসহ তিনজনকে গ্রেফতার করেছে মেট্টোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম।পাশাপাশি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নকল প্রসাধনী বাজারে বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা এবং তিনজনকে ১৫ দিনের জেল দেয়া হয়।সোমবার (৫ মে) দুপুরে নগরীর পোর্ট রোড এলাকার আবাসিক হোটেল সী প্যালেস এর তৃতীয় তলার একটি কক্ষে প্রথমে অভিযান চালান বরিশাল মেট্টোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখার একটি টিম। পরে বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন ব্রান্ডের চার কার্টুন নকল প্রসাধনী জব্দ করা হয়। এবং বিভিন্ন ব্রান্ডের নকল প্রসাধনী বাজারে বিক্রি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৪১ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা ও  তিনজনকে ১৫ দিনের জেল দেন।  অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসন কার্যলয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু ও মহানগর গোয়েন্দা শাখার একটি চৌকস টিম।মহানগর গোয়েন্দা শাখার অভিযানিক টিম জানান, বরিশালে হোটেলর কক্ষ ভাড়া নিয়ে র্দীঘ দিন ধরে এই চক্রটি দেশ-বিদেশের বিভিন্ন কোম্পানির লোগো ও প্যাকেট ব্যবহার করে নকল পণ্য বাজারজাত করে আসছিল। এমনই একটি সন্ধান পেয়ে ৪ কাটুন পণ্য জব্দ করেন তারা। পরে ভ্রাম্যমাণ আদালতকে খবর দিলে বিভিন্ন নকল প্রসাধনী সামগ্রী জব্দ করা করেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে ১৫ দিন করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু এই অভিযানের নেতৃত্ব দেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্তের দাবি রাশেদ খানের
উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্তের দাবি রাশেদ খানের

এপিএস এতো দুর্নীতি করল, আর আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কিছুই জানতেন না? আমি সরকারের কাছে দাবি রাখতে চাই, Read more

সাবেক আইনমন্ত্রীর সহযোগী তৌফিকার বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক আইনমন্ত্রীর সহযোগী তৌফিকার বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিশ্বস্ত ও আস্থাভাজন সহযোগী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের বিরুদ্ধে মোট ৫৬ কোটি ৬১ লাখ টাকার Read more

খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা

খড় দিয়ে আড়াল করা একটি মিনি ট্রাকে করে বিপুল পরিমাণ চোলাই মদ পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন জনতা। বান্দরবান থেকে Read more

নারায়ণগঞ্জে ট্যাংকলরির চাপায় বাইক আরোহী তরুণী নিহত
নারায়ণগঞ্জে ট্যাংকলরির চাপায় বাইক আরোহী তরুণী নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ট্যাংকলরির (জ্বালানি তেলবাহী গাড়ি) চাপায় আয়েশা আক্তার (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।বুধবার (২৯ অক্টোবর) রাতে Read more

উত্তরপ্রদেশে নৌকাডুবিতে নিখোঁজ ১০
উত্তরপ্রদেশে নৌকাডুবিতে নিখোঁজ ১০

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাহারাইচ জেলার ঘন জঙ্গলে ঘেরা গেরুয়া নদীতে একটি ছোট নৌকাডুবে নিখোঁজ অন্তত ১০ যাত্রী। বুধবার ভোরের দিকে Read more

নুরের ওপর নির্যাতন দেশের মানুষ মেনে নেবে না: মঈন খান
নুরের ওপর নির্যাতন দেশের মানুষ মেনে নেবে না: মঈন খান

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর ওপর হামলায় উদ্বেগ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন