রাজবাড়ীর কালুখালিতে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (৩০ মে) দুপুরে উপজেলার চাঁদপুর ব্রিজ এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ওই মোটরসাইকেল আরোহীর নাম বারেক মন্ডল (৫৫)। তিনি রাজবাড়ীর দয়ালনগড় এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানায়, শুক্রবার (৩০ মে) দুপুরে বারেক মন্ডল উপজেলার মোহনপুর বাজার থেকে মোটরসাইকেলে রাজবাড়ীর দিকে যাওয়ার পথে চাঁদপুর ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা রাজবাড়ী গামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাংশা হাইওয়ে থানার ওসি মোঃ হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ১
নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ১

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় আরও একজনের আহত হওয়ার খবর Read more

বাস কাউন্টার নিয়ে লক্ষ্মীপুরে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৬
বাস কাউন্টার নিয়ে লক্ষ্মীপুরে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৬

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার ও যাত্রীবাহী বাস কাউন্টারকে কেন্দ্র করে ওয়ার্ড যুবদলের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত Read more

বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক
বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া।রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে Read more

Online-Casinos in Deutschland: sicher vergleichen, bewusst spielen
Online-Casinos in Deutschland: sicher vergleichen, bewusst spielen

Ein attraktiver Bonus sagt wenig darüber aus, ob ein Online-Casino wirklich zu den eigenen Bedürfnissen passt. Entscheidend sind vielmehr die Read more

সাজেকে পাহাড় ধসে বিচ্ছিন্ন খাগড়াছড়ির সড়ক, বিপাকে শত পর্যটক
সাজেকে পাহাড় ধসে বিচ্ছিন্ন খাগড়াছড়ির সড়ক, বিপাকে শত পর্যটক

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে খাগড়াছড়ির সাথে সকল প্রকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন