লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার ও যাত্রীবাহী বাস কাউন্টারকে কেন্দ্র করে ওয়ার্ড যুবদলের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন।আহতরা হলেন মো. জাহাঙ্গীর আলম, আবদুল কাদের, মিজান মোল্লা, ফরহাদ, শুভ, রাকিব, মো. দিপু, রাফি, রাতুল, শিপু, নাঈমসহ ১৬ জন।আহতদের মধ্যে জাহাঙ্গীরের মাথা ফেটে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে নোয়াখালীর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত কাদের ও মিজানকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যার পর জেলা শহরের ঝুমুর ও মটকা মসজিদ এলাকায় দফায় দফায় এ ঘটনা ঘটে।জানা গেছে, পৌর ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী হন তারেক ও জাহাঙ্গীর। এ দুই পদ প্রত্যাশী নেতার মধ্যে আধিপত্য বিস্তার ও পদ নিয়ে পূর্ব থেকে দ্বন্দ্ব চলে আসছে।স্থানীয় লোকজন জানায়, বুধবার সন্ধ্যার পর চট্টগ্রাম রুটে চলাচলকারী শাহী ও জোনাকী পরিবহনের ঝুমুর কাউন্টারে টিকিট বিক্রিকে কেন্দ্র করে দুই কাউন্টারের লোকজনের মধ্যে ঝামেলা হয়। সেখানে থাকা শাহী কাউন্টারের দায়িত্বে রয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তারেক। কথা-কাটাকাটির জেরে জোনাকি কাউন্টারের পক্ষে ঘটনাস্থলে কর্মী সমর্থকদের নিয়ে যান আরেক পদপ্রত্যাশী জাহাঙ্গীর আলম।জাহাঙ্গীরের অনুসারী যুবদল কর্মী আহত মিজান মোল্লা বলেন, জাহাঙ্গীরসহ তারা ঝুমুর এলাকায় যান। রাতে সাড়ে ৮ টার দিকে তারেক ও তার কর্মী সমর্থকরা তাদের উপর হামলা চালায়। পরে মটকা মসজিদ এলাকায় অবস্থান নিলে সেখানে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। এতে হতাহতের ঘটনা ঘটে।ঘটনার পর আহতদের সদর হাসপাতালে দেখতে যান জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ূন ও সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিংকন।এ সময় সভাপতি হুমায়ূন বলেন, ‘জাহাঙ্গীর ও তারেক পৌর ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী। কিন্তু কেন্দ্র থেকে কমিটি ঘোষণা স্থগিত রয়েছে। এ দুই প্রার্থীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরূপ পাল বলেন, হাসপাতালে আহত ১৬ জন চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে দুই জনকে ভর্তি করা হয়েছে এবং একজনের রেফার্ড করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ‘দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা শুনেছি। তবে কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড
শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড

আদালত অবমাননা করায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে, গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল Read more

ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৪
ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৪

ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ১২ বছর বয়সী এক শিশুসহ অন্তত ৪ জন নিহত Read more

সাপাহারে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত ১
সাপাহারে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত ১

নওগাঁর সাপাহার উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফরহাদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন, Read more

চলন্ত রিকশা থেকে স্ত্রীকে লাথি মেরে ফেলে হত্যার অভিযোগ
চলন্ত রিকশা থেকে স্ত্রীকে লাথি মেরে ফেলে হত্যার অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে চলন্ত অটোরিকশা থেকে লাথি মেরে স্ত্রীকে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তাঁর স্বামী Read more

লালমনিরহাটে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
লালমনিরহাটে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধায় পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা  পুলিশ।  রবিবার ভোর রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে Read more

বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ২৭ জেলেকে জরিমানা
বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ২৭ জেলেকে জরিমানা

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আন্ধারমানিক নদীর মোহনায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ২৭ জেলে সহ ৫টি মাছধরা ট্রলার আটক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন