রাজধানীতে আকস্মিক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত মোকাবিলায় জরুরি কন্ট্রোলরুম চালু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। নগরবাসীর দুর্ভোগ লাঘব ও দ্রুত পানি নিষ্কাশনের লক্ষ্যে এই কন্ট্রোলরুমের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।বুধবার (২৯ মে) রাতে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর যেকোনো এলাকায় জলাবদ্ধতার ঘটনা ঘটলে নাগরিকরা হটলাইন নম্বর ১৬১০৬ অথবা কন্ট্রোলরুমের মোবাইল নম্বর ০১৭৩৩৯৮২৪৮৬-এ ফোন করে তথ্য দিতে পারবেন। সুনির্দিষ্ট তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট বিভাগ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, ‘জলাবদ্ধতার খবর পাওয়া মাত্র দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, বর্ষা মৌসুমের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে আগেই ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও খাল পরিষ্কারের কাজ সম্পন্ন করা হয়েছে। ফলে অনেক এলাকায় জলাবদ্ধতা তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে।ডিএনসিসি নগরবাসীকে সচেতন থাকার পাশাপাশি যেকোনো সমস্যায় দ্রুত তথ্য দিতে অনুরোধ জানিয়েছে, যেন সময়মতো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইসিইউতে ১০ জন, অবস্থা সংকটাপন্ন
আইসিইউতে ১০ জন, অবস্থা সংকটাপন্ন

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর দগ্ধ হওয়া ১০ জনকে জাতীয় Read more

নেপালকে হারাতে পারলো না বাংলাদেশ
নেপালকে হারাতে পারলো না বাংলাদেশ

নেপালে অনুষ্ঠিত প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ ও নেপাল ড্র করেছে। বাংলাদেশ শুরু থেকেই আক্রমণাত্মক হলেও, শেষ পর্যন্ত তারা গোলের সুযোগ Read more

কুয়েতের বিদ্যুৎ কেন্দ্রে ইরানের হামলায় ভারতীয় নিহত
কুয়েতের বিদ্যুৎ কেন্দ্রে ইরানের হামলায় ভারতীয় নিহত

কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলায় একটি প্রধান বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের একজন ভারতীয় শ্রমিক Read more

ব্যারিস্টার মওদুদের এলাকায় সাংগঠনিক দেখভালের দায়িত্বে জেলা বিএনপি
ব্যারিস্টার মওদুদের এলাকায় সাংগঠনিক দেখভালের দায়িত্বে জেলা বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সাবেক প্রভাবশালী সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের শূন্যতায় তার নির্বাচনী আসন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে Read more

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক গুরুতর আহত
সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক গুরুতর আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থল মাইন বিস্ফোরণে রকি আলম (২৮) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত Read more

ইরানে উদ্ভাবিত ওষুধে সারবে ৩০ ধরনের ক্যানসার
ইরানে উদ্ভাবিত ওষুধে সারবে ৩০ ধরনের ক্যানসার

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি বলেছেন, দেশটির পারমাণবিক চিকিৎসা প্রযুক্তি বিশ্বের অন্যতম সেরা। তিনি জোর দিয়ে বলেন, ইরানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন