বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সৃষ্ট গভীর নিম্নচাপে নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলায় চলতি মৌসুমে এক দিনে এটি সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। এতে উপকূলীয় এলাকা কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ও চরহাজারী ইউনিয়ন, চরএলাহী ও হাতিয়ার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ারের পানি প্রবাহিত হয়ে বিভিন্ন গ্রাম ব্যাপকভাবে প্লাবিত হওয়ায় পরিস্থিতি দুর্ভোগে রূপ নিয়েছে।টানা বৃষ্টিতে জেলা শহর মাইজদীসহ বিভিন্ন উপজেলা এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। জেলা শহর মাইজদীতে প্লাবিত হয়েছে শহরের ফ্ল্যাট রোড, পৌর পার্ক সড়ক, মাস্টার পাড়া সড়ক, আল ফারুক একাডেমী স্কুল সড়ক, নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ সড়ক, মাইজদী কোর্ট রেলওয়ে স্টেশন সড়ক, পাঁচ রাস্তার মোড় সড়কসহ অসংখ্য রাস্তাঘাট। এছাড়া সদর উপজেলা ও জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ ছিল না।শুক্রবার (৩০ মে) সকালে জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। গভীর নিম্নচাপের কারণে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।এদিকে, দ্বীপ উপজেলা হাতিয়া সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। নদ-নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। জোয়ারের তোড়ে কোম্পানীগঞ্জ ও হাতিয়ার কয়েকটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে গেছে। এতে ঘরবাড়ি ডুবে গেছে। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। ডুবে গেছে ধান, শাকসবজি ও অন্যান্য ফসল। হাতিয়ার মেঘনা নদীতে এমভি ফাহিম নামের একটি পণ্যবাহী ট্রলার চার কোটি টাকার মালামাল নিয়ে ডুবে যায়। উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে।স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত জোয়ারের পানি ঢুকতে শুরু করেছে নিঝুম দ্বীপের বিভিন্ন এলাকায়। এতে দুর্ভোগে পড়েছে মানুষ ও জাতীয় উদ্যানের বনের হরিণ। এছাড়া হাতিয়ার চরইশ্বর, নলচিরা, ঢালচর, সুখচর, চরঘাসিয়াসহ বিভিন্ন চরের সড়ক ও বাড়িঘর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। উপকূলীয় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন জোয়ারের অতিরিক্ত পানির ভয়ে।নিঝুমদ্বীপ ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান, লঘুচাপের প্রভাবে হাতিয়াতে শুক্রবার সকালেও ভারী বৃষ্টি হচ্ছে। ঝড়ো বাতাস ও সাগর উত্তাল থাকায় তৃতীয় দিনের মতো হাতিয়ার সাথে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে। নিঝুমদ্বীপের নিম্নাঞ্চল জোয়ারের পানিতে ব্যাপক প্লাবিত হয়েছে। সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে নিঝুমদ্বীপ ইউনিয়নের প্রধান সড়কগুলো প্লাবিত হয়েছে। পানি ঢুকে পড়েছে নিচু অঞ্চলের বাড়িগুলোতে। বেড়িবাঁধ না থাকায় সহজে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয় নিঝুমদ্বীপ। এতে প্রায় ৪৫ হাজার মানুষ পানিবন্ধি রয়েছে।নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমদ বলেন, বৈরী আবহাওয়া মোকাবেলায় আমাদের সবধরনের প্রস্তুতি রয়েছে। জানমালের নিরাপত্তা রক্ষায় উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, রেডক্রিসেন্টসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পটিয়ায় ইসলামী ব্যাংকে লেনদেন বন্ধ, পুলিশের লাঠিচার্জে আহত ৭
পটিয়ায় ইসলামী ব্যাংকে লেনদেন বন্ধ, পুলিশের লাঠিচার্জে আহত ৭

চট্টগ্রামের পটিয়ায় ইসলামী ব্যাংকে লেনদেন বন্ধ করে দিয়েছেন স্থানীয় জনতা। পুনঃনিরীক্ষণ পরীক্ষায় অংশগ্রহণ না করাসহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে রবিবার Read more

রোগী দেখার সময় গেম খেলছেন চিকিৎসক!
রোগী দেখার সময় গেম খেলছেন চিকিৎসক!

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে রোগী দেখার ফাঁকে মোবাইল ফোনে গেম খেলতে দেখা গেছে কর্তব্যরত চিকিৎসক ডা. শামরিন সুলতানাকে Read more

হাইকোর্ট নিয়ে মন্তব্য: নিঃশর্ত ক্ষমা চাইতে সারজিসকে আইনি নোটিশ
হাইকোর্ট নিয়ে মন্তব্য: নিঃশর্ত ক্ষমা চাইতে সারজিসকে আইনি নোটিশ

ইশরাকের শপথের রিট খারিজের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উচ্চ আদালতের মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য Read more

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে নিহত ৪
যুক্তরাষ্ট্রে নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছে। বুধবার (০২ জুলাই) স্থানীয় সময় রাত ১১টার Read more

হামজাকে নিয়ে সুখবর দিলো বাফুফে
হামজাকে নিয়ে সুখবর দিলো বাফুফে

আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগেই জানা গিয়েছিল এ ম্যাচে থাকবেন না বাংলাদেশের বেশ Read more

এখন থেকে কুমিল্লাতেই হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম
এখন থেকে কুমিল্লাতেই হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের আর কাগজপত্র জমা, ভর্তি কার্যক্রম বা পরীক্ষার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন