হোয়াইট হাউজ ছাড়ছেন ইলন মাস্ক।ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ‘সরকারি দক্ষতা বিভাগের’ দায়িত্বে ছিলেন তিনি। প্রশ্ন উঠেছে কেন হঠাৎ পদত্যাহ করলেন তিনি। সম্প্রতি প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের বাজেট পরিকল্পনার সমালোচনা করেছেন ইলন মাস্ক। তিনি বলেন, ট্রাম্পের প্রস্তাবিত বাজেটে বিশাল কর ছাড় এবং প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির প্রস্তাব রয়েছে। যা ফেডারেল ঘাটতি আরও বাড়াবে এবং ডিওজিই প্রকল্পের যে মূল উদ্দেশ্য, অপচয় কমিয়ে আনা এবং দক্ষতা বাড়ানো—সেটিকে দুর্বল করবে।তবে ট্রাম্পের সাথে কোনো মতবিরোধের জেরে ইলন মাস্ক দায়িত্ব ছেড়েছেন এমনটা বলার উপায় নেই। কারণ তাকে এই দায়িত্ব দেয়াই হয়েছিল ১৩০ দিনের জন্য, যার মেয়াদ মে মাসেই শেষ।বিদায়বেলায় ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন মাস্ক। এক্স এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘বিশেষ সরকারি কর্মচারী হিসেবে আমার নির্ধারিত সময় শেষ হওয়ায় আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই অপচয় কমানোর সুযোগ দেওয়ার জন্য। ডিওজিই’র মিশন সময়ের সঙ্গে আরও শক্তিশালী হবে, কারণ এটি ধীরে ধীরে সরকারের সর্বত্র একটি জীবনধারা হয়ে উঠবে।’ডিওজিই বা ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি নামে পরিচিত এই প্রকল্পটি মূলত মাস্কের নেতৃত্বে ফেডারেল ব্যয় কমানোর একটি উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করেছিল। প্রথমে মাস্ক ঘোষণা দিয়েছিলেন, ফেডারেল বাজেট থেকে অন্তত দুই ট্রিলিয়ন ডলার কমানো হবে। পরে তিনি তা অর্ধেকে নামিয়ে এক ট্রিলিয়ন করেন এবং শেষ পর্যন্ত ১৫০ বিলিয়নে সীমিত করেন।এই কর্মসূচির আওতায় প্রায় দুই লাখ ৬০ হাজার ফেডারেল কর্মচারীর হয় চাকরি হারাতে হয়েছে অথবা স্বেচ্ছায় অবসর নিতে হয়েছে। তবে এই প্রক্রিয়ায় কিছু ত্রুটিও আলোচনায় এসেছিল। পারমাণবিক কর্মসূচির কর্মীরাও এই ছাঁটাইয়ের শিকার হন, যা নিয়ে শেষমেশ আদালত হস্তক্ষেপ করে এবং এদের অনেককেই আদালত পুনর্বহালের আদেশ দেয়া হয়।মাস্কের ব্যবসায়িক ক্ষতির প্রভাবসরকারে সময় দেওয়ার কারণে মাস্ক তার মূল কোম্পানি টেসলা থেকে দূরে ছিলেন, যার ফলে কোম্পানিটি ক্ষতির মুখে পড়ে। ২০২৫ সালের প্রথম তিন মাসে টেসলার বিক্রি ১৩ শতাংশ হ্রাস পায়-এটি তার কোম্পানির ইতিহাসে সবচেয়ে বড় পতন।এমনকি এর শেয়ারমূল্যও ৪৫ শতাংশ পর্যন্ত পড়ে যায়, পরবর্তীতে কিছুটা ঘুরে দাঁড়িয়ে এখন প্রায় ১০ শতাংশে দাঁড়িয়েছে।রাজনৈতিক বিতর্ক ও সমালোচনার ফলে অ্যাক্টিভিস্টরা টেসলা বয়কটের ডাক দিয়েছেন, বিক্ষোভ করেছেন, এমনকি গাড়ি ও চার্জিং স্টেশনও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ঘোষণা দেন, এ ধরনের ভাঙচুরকে ‘ঘরোয়া সন্ত্রাসবাদ’ হিসেবে বিবেচনা করা হবে।মাস্ক তার কোম্পানিগুলোকে দায়িত্বে বেশি সময় দেওয়া এবং আগামী পাঁচ বছর টেসলার নেতৃত্বে থাকার কথা বলেছেন। পাশাপাশি তিনি জানান, ট্রাম্প ও রিপাবলিকানদের জন্য যে ৩০০ মিলিয়ন ডলারের রাজনৈতিক অনুদান দিয়েছিলেন সেটিও কমিয়ে আনবেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, আলফাডাঙ্গায় এক ব্যক্তির কারাদণ্ড
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, আলফাডাঙ্গায় এক ব্যক্তির কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও ভোটারকে অবৈধভাবে প্রভাবিত করার উদ্দেশ্যে বল প্রয়োগের অপরাধে শফিকুল ইসলাম Read more

লালপুরে গোখরার কামড়ে প্রাণ গেল যুবকের
লালপুরে গোখরার কামড়ে প্রাণ গেল যুবকের

নাটোরের লালপুরে গোখরার কামড়ে মিঠন চন্দ্র প্রামানিক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টায় উপজেলার আড়বাব ইউনিয়নের Read more

ইসরায়েল এবং গাজার সশস্ত্র গোষ্ঠী আমার প্রস্তাবে স্বাক্ষর করেছে : ট্রাম্প
ইসরায়েল এবং গাজার সশস্ত্র গোষ্ঠী আমার প্রস্তাবে স্বাক্ষর করেছে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই বছর ধরে সংঘাতরত ইসরায়েল এবং গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস তার প্রস্তাবিত যুদ্ধবিরতি Read more

দুর্গ ফিরে পেতে তৎপর বিএনপি, ভাগ বসাতে চায় জামায়াত
দুর্গ ফিরে পেতে তৎপর বিএনপি, ভাগ বসাতে চায় জামায়াত

বিএনপির দুর্গ হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারের নির্বাচনী এলাকা বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসন। বিগত ফ্যাসিস্ট সরকারের কয়েকটি নির্বাচনে বিনাভোটে এখানে Read more

কাজ শেষ না করেই বিল ভাউচারে স্বাক্ষর নেওয়ার অভিযোগ
কাজ শেষ না করেই বিল ভাউচারে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় তলার ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। Read more

চাঁদপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন
চাঁদপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন

এবছর চাঁদপুর জেলার ৮ উপজেলায় ২০২৪-২৫ বোরো মৌসুমে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৪ হাজার ৭শ ৩৬ মে.টন। এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন