ইসরায়েলের অব্যাহত হামলায় ঝুঁকির মুখে পড়েছে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ভবন। সোমবার (১৬ জুন) তেহরানের বাংলাদেশ দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তেহরানে বাংলাদেশ মিশন ভবনের ১ কিলোমিটারের মধ্যে ইরানের একটি পরমাণু কেন্দ্রসহ কমপক্ষে দুটি সংবেদনশীল স্থাপনা রয়েছে। সেগুলোতে হামলার ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে ইসরায়েল। ফলে বাংলাদেশ মিশন, আশপাশে বসবাসরত কূটনীতিক-কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জীবন ও সম্পদ ঝুঁকিতে। প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আতঙ্কের মধ্যে দিন কাটানো ওই সব কূটনীতিক ও স্টাফদের পরিবারকে শহরের ৩০-৪০ কিলোমিটার বাইরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া জরুরি হয়ে পড়েছে।এমন পরিস্থিতিতে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি হটলাইন চালু করেছে তেহরানের বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য ইমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে। ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকদের +৯৮৯৯০৮৫৭৭৩৬৮ এবং +৯৮৯১২২০৬৫৭৪৫ (হোয়াটসঅ্যাপসহ) নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারে র‍্যাবিস প্রতিরোধে যবিপ্রবির ২১ ইন্টার্ন চিকিৎসকের টিম
কক্সবাজারে র‍্যাবিস প্রতিরোধে যবিপ্রবির ২১ ইন্টার্ন চিকিৎসকের টিম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরে গণ কুকুর টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। ৪ দিনের Read more

১৩ বছরের শিশুকে ধর্ষণ, মোটরসাইকেল চালক পলাতক
১৩ বছরের শিশুকে ধর্ষণ, মোটরসাইকেল চালক পলাতক

পটুয়াখালীর গলাচিপায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া তেরো বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাহাদুর হাওলাদার (২৯) নামে এক Read more

চরভদ্রাসনের পদ্মায় স্পিডবোট ডুবে নারী নিহত, আহত ৮
চরভদ্রাসনের পদ্মায় স্পিডবোট ডুবে নারী নিহত, আহত ৮

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে ভয়াবহ স্পিডবোট দুর্ঘটনায় দুর্গা রানী রায় (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ অন্তত Read more

মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা, দিনভর অপেক্ষা করে ফিরে গেলেন পরীক্ষার্থীরা
মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা, দিনভর অপেক্ষা করে ফিরে গেলেন পরীক্ষার্থীরা

কুড়িগ্রামের উলিপুরে মাদরাসায় নিয়োগ পরীক্ষা দিতে এসে দিনভর অপেক্ষা করে পরীক্ষার্থীদের ফিরে যাওয়ার ঘটনা ঘটেছে। পরীক্ষার্থীরা উপস্থিত থাকলেও নিয়োগ বোর্ডের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন