৭ বছর আগে প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে বিদেশ পাড়ি দিয়েছিলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের সৈয়দাবাদের প্রবাসী আব্দুল হামিদ। স্বপ্ন ছিল পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার, সন্তানকে ভালো ভবিষ্যৎ দেওয়ার। সৌদি আরবের ওষুধের দোকানে চাকরি করে তিনি ধীরে ধীরে গড়ে তুলেছিলেন এক নিশ্চিন্ত সংসার। কিন্তু ভাগ্য তার জন্য বয়ে এনেছে নির্মম এক পরিণতি।প্রবাসে থাকা অবস্থায় শরীরে বাসা বাঁধে মরণব্যাধি। আজ তিনি ২টি কিডনি হারিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন।চিকিৎসা করাতে করাতে এখন সর্বস্বান্ত আব্দুল হামিদ। তার দুটি কিডনিই সম্পূর্ণরূপে বিকল। ঢাকার ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে অধ্যাপক ডা. এহতেশামুল হকের তত্ত্বাবধানে চলছে তার নিয়মিত ডায়ালাইসিস। বাঁচতে হলে প্রয়োজন কিডনি প্রতিস্থাপন। ব্যয় প্রায় ৫০ লাখ টাকা কিন্তু এতো অর্থ জোগাড়ের সাধ্য নেই তার পরিবারের।প্রবাসে অর্জিত সঞ্চয় চিকিৎসা খরচে শেষ। স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে তার পরিবারের আজ দুঃসহ জীবন। এখন সমাজের হৃদয়বান ও দয়ালু মানুষের কাছে বাঁচার আকুতি জানাচ্ছেন আব্দুল হামিদ।২০১৭ সালে জীবিকার তাগিদে সৌদি আরবে যান আব্দুল হামিদ। প্রথমে আত্মীয়ের দোকানে কাজ করলেও পরে একটি ওষুধের দোকানে স্থায়ীভাবে চাকরি শুরু করেন। ভালোই চলছিল সব। কিন্তু গত বছরের শেষের দিকে হঠাৎ পিঠে অসহ্য ব্যথা শুরু হয়। রাতের ঘুম হারাম হয়ে যায়। সেখানকার চিকিৎসকের পরামর্শে কিছু ওষুধ নেন, তবে অবস্থার উন্নতি হয়নি। আত্মীয়স্বজনের কথামতো দেশে ফেরেন চিকিৎসার জন্য।দেশে ফিরে ছুটতে থাকেন হাসপাতাল থেকে হাসপাতালে। চট্টগ্রামের বিভিন্ন প্রাইভেট ও সরকারি হাসপাতাল ঘুরে অবশেষে চিকিৎসকরা জানান—তার দুটি কিডনি একেবারে নষ্ট হয়ে গেছে।বর্তমানে রাজধানীর ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে প্রতি সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করাতে হচ্ছে হামিদকে। প্রতিবার খরচ হয় প্রায় ৪ থেকে ৫ হাজার টাকা। এর পাশাপাশি ওষুধ ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে মাসিক খরচ দাঁড়ায় কয়েক লাখ টাকা। হামিদের শ্বশুর মো. পারভেজ বলেন, কিডনি ট্রান্সপ্লান্ট করাতে প্রায় ৫০ লাখ টাকা প্রয়োজন। এই টাকার এক তৃতীয়াংশ জোগাড় করতেও আমাদের হিমশিম খেতে হচ্ছে। তাই দেশের মানুষের কাছে আর্থিক সাহায্য চাইছি।আব্দুল হামিদ কান্নাভেজা গলায় বলেন, আমি সুস্থ হতে চাই। আমার ছোট্ট ছেলেটার মুখ চেয়ে বাঁচতে চাই। আমি জানি না ভবিষ্যৎ কেমন, কিন্তু মানুষের সাহায্যে যদি চিকিৎসা চালিয়ে যেতে পারি, হয়তো আবারও হেঁটে বেড়াতে পারবো। আমি দেশের প্রধান উপদেষ্টাসহ সবার কাছে অনুরোধ করছি, আমাকে সাহায্য করুন।আব্দুল হামিদের প্রতিবেশী মো. ফারুক বলেন, ওর চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য এখনই বিপুল পরিমাণ টাকা দরকার। একা একা এই খরচ চালানো অসম্ভব। তাই সবাই যদি এগিয়ে আসে, তাহলে হয়তো সে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।ছদাহা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোরশেদুর রহমান বলেন, হামিদ খুবই ভদ্র ও পরিশ্রমী ছেলে। পরিবার চালাতে বিদেশে গিয়ে সব করেছে। আজ জীবন-মরণ সংকটে পড়েছে। আমি তাকে সাধ্যমতো সাহায্য করেছি। সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ—আমাদের এই এলাকার ছেলেটিকে বাঁচাতে এগিয়ে আসুন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে নতুন গ্রেপ্তারি পরোয়ানা
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে নতুন গ্রেপ্তারি পরোয়ানা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সেই সঙ্গে ২০২৪ সালে সামরিক Read more

হাদীর ওপর গুলিবর্ষণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না: শেখ মো. আব্দুল্লাহ
হাদীর ওপর গুলিবর্ষণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না: শেখ মো. আব্দুল্লাহ

মুন্সিগঞ্জ–১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দিন দিন বেড়েই চলেছে। একটি সন্ত্রাসী গোষ্ঠী Read more

ভোলায় স্বামীর পরকীয়া প্রেমের জেরে প্রাণ দিলেন স্ত্রী
ভোলায় স্বামীর পরকীয়া প্রেমের জেরে প্রাণ দিলেন স্ত্রী

ভোলার মনপুরায় গলায় ফাঁস দেওয়া তানিয়া (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা।মঙ্গলবার (১৭ Read more

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের রোল মডেল: ফারুক ই আজম
দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের রোল মডেল: ফারুক ই আজম

সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ-প্রতিপাদ্যে দেশজুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে বিভাগীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন