পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি ছিলেন ভ্যান চালক ছাইদুল ইসলাম। তার আয়েই চলত ৬ সদস্যের সংসার। চলতি মে মাসের ৬ তারিখে মাটি কাটার ভেকুর আঘাতে তার একটি পা অচল হয়ে যায়। থেমে যায় সংসারের আয়ের চাকা। শুরু হয় সংসারে অভাব-অনটন। গুরুদাসপুর উপজেলা প্রশাসন থেকে নেওয়া হয় তার পরিবারের জন্য পদক্ষেপ।বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে গুরুদাসপুর উপজেলা প্রশাসনের মাধ্যমে ভেকু মালিকের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় আহত সাইদুলের পরিবারে। আহতের পরিবারে টাকা দিতে পেরে ভেকু মালিক লুতফর রহমানও ফেললেন স্বস্তির নিশ্বাস।উল্লেখ্য, গত ৬ মে মঙ্গলবার সকালে অবৈধ পুকুর খননের কাজে ব্যবহৃত ভেকুর ধাক্কায় বাম পায়ে গুরুতর আঘাত পান। তখন পায়ের নিচের অংশ কেটে ফেলার উপক্রম হয়। সাইদুল গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুড়া মোল্লাপাড়া গ্রামের ফজল মন্ডলের ছেলে। গুরুতর আহত অবস্থায় সাইদুলকে প্রথমে নাটোর সদর এবং পরে রাজশাহী মেডিকেল কলেজের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।সে সময় ছাইদুলের ভাই ফরিদুল ইসলাম বাদি হয়ে ভেকু চালক মো. আববাছ আলী, মাটি ব্যবসায়ী জাহাঙ্গীর, মো. আনিছ, মো. শাহিন মন্ডল এবং মো. শামীম হোসেন, মো. জাদুসহ ৬ জনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেছেন। এদের মধ্যে ভেকু চালক আব্বাসকে আটক করে পুলিশে দেয় স্থানীয় লোকজন। সেই সাথে জব্দ করা হয় ভেকুটি।ছাইদুলের ভাই ফরিদুল ইসলাম বলেন, ‘আমার ভাই ছাইদুলের বাম পা কেটে ফেলতে হবে বলে ডাক্তার জানিয়েছেন। এমন অনাকাঙ্খিত দুর্ঘটনায় আমাদের পরিবার অসহায়। তবে এই সামান্য আর্থিক সহযোগিতা পেয়ে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, ‘উপজেলা প্রশাসনের মাধ্যমে ভেকু মালিকের কাছ থেকে আহত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া সরকারি ভিজিডি/ভিজিএফ কার্ডের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে আহত পরিবারে সরকারি সহায়তা অব্যাহত থাকবে।’ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকসু নির্বাচন: চূড়ান্ত তালিকা প্রকাশ, ভোটার ২৭ হাজার ৬৩৪
চাকসু নির্বাচন: চূড়ান্ত তালিকা প্রকাশ, ভোটার ২৭ হাজার ৬৩৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ভোটার তালিকায় অন্তর্ভুক্ত Read more

আলফাডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আলফাডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আলফাডাঙ্গা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন Read more

নাগরপুরে শিল্প-ঐতিহ্যের নিঃশব্দ সাক্ষী পাকুটিয়া জমিদারবাড়ি
নাগরপুরে শিল্প-ঐতিহ্যের নিঃশব্দ সাক্ষী পাকুটিয়া জমিদারবাড়ি

টাঙ্গাইল জেলার নাগরপুরে ধলেশ্বরী নদীতীরে অবস্থিত পাকুটিয়া জমিদারবাড়ি শিল্প, ঐতিহ্য ও ইতিহাসের অনন্য নিদর্শন হলেও অবহেলার কারণে হারাচ্ছে তার গৌরবময় Read more

নড়াইলের দুটি আসনে মনোনয়নপত্র বৈধ ৯, বাতিল ১৩, স্থগিত ২
নড়াইলের দুটি আসনে মনোনয়নপত্র বৈধ ৯, বাতিল ১৩, স্থগিত ২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলে দুইটি সংসদীয় আসনে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৯ জন প্রার্থীর Read more

না ফেরার দেশে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার
না ফেরার দেশে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, বিখ্যাত ‘মোহাম্মদ ব্রাদার্স’-এর অন্যতম সদস্য ওয়াজির মোহাম্মদ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যুকালে তার বয়স Read more

গরু কিনে ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের
গরু কিনে ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের

কক্সবাজারের রামুতে গরু কিনে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের হামলায় সালাউদ্দিন পারভেজ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন