গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা খান মোহাম্মদ মোস্তাক নাসির (৫০) এর মরদেহ বাথরুম থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১ টার দিকে উপজেলা অফিসার্স কোয়ার্টার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, পলাশবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা খান মোহাম্মদ মোস্তাক নাসির পরিষদের অফিসার্স কোয়ার্টারে থাকতেন। আজ সকালে পাশের রুমের এক অফিসার তাকে ডাকতে গিয়ে কোনো সাড়া শব্দ না পেয়ে আশেপাশের লোকজনকে জানান। পরে ডাকাডাকির এক পর্যায়ে সকলে মিলে দরজার লক ভেঙে ভেতরে ঢুকে বাথরুমে তার মরদেহ দেখতে পায়। রাতের কোনো এক সময়ে স্ট্রোকজনিত কারণে বাথরুমেই ওই অফিসারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভু্ট্টু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম জানান, মৃত্যুর বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের বিক্ষোভে উত্তাল শাহবাগ
ফের বিক্ষোভে উত্তাল শাহবাগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ফের বিক্ষোভ করছেন ছাত্র-জনতা।শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর Read more

৪০ টাকার কাঁচা মরিচ এক সপ্তাহের ব্যবধানে ২৪০ টাকা
৪০ টাকার কাঁচা মরিচ এক সপ্তাহের ব্যবধানে ২৪০ টাকা

নওগাঁয় হঠাৎ বেড়েছে কাঁচা মরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রায় ৫ থেকে ৬ গুণ দাম বেড়েছে এই কাঁচা পণ্যটির। বর্তমানে Read more

মার্কিন সেনা নিহতের জেরে সিরিয়ায় ফের বড় আকারের অভিযান চালাল যুক্তরাষ্ট্র
মার্কিন সেনা নিহতের জেরে সিরিয়ায় ফের বড় আকারের অভিযান চালাল  যুক্তরাষ্ট্র

কট্টর ইসলামপন্থি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বড় আকারের অভিযান চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় Read more

পত্রিকা: ‘হ্রাস পেলেও যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে এখনো শুল্ক দিতে হবে ৩৬.৫%’
পত্রিকা: ‘হ্রাস পেলেও যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে এখনো শুল্ক দিতে হবে ৩৬.৫%’

রোববার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রফতানিতে শুল্ক ভারের খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে জুলাই সনদ প্রসঙ্গ, সংবিধান Read more

বেঁচে আছেন চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া সেই ব্যক্তি
বেঁচে আছেন চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া সেই ব্যক্তি

ট্রেনের দরজার বাইরে ঝুলে রয়েছেন এক ব্যক্তি। কিন্তু ট্রেনের ভেতর থেকে কেউ তাঁর হাত ধরে রেখেছেন। প্রাণে বাঁচার জন্য আর্তনাদ Read more

সিরিজ হারের পর মিরাজ বললেন ‘সময় দরকার’
সিরিজ হারের পর মিরাজ বললেন ‘সময় দরকার’

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বাজে বোলিংয়ের পর ব্যাটিংয়েও ভরাডুবি হয়েছে বাংলাদেশের। এতে ৯৯ রানের হার দেখতে হয়েছে মেহেদী হাসান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন