কক্সবাজারের উখিয়ায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের নাম পরিবর্তন করে ‘উখিয়া সরকারি মহিলা কলেজ’ নামকরণ প্রস্তাব পাস হয়েছে। জানা গেছে, উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরোয়ার জাহান চৌধুরীর ছেলে ব্যারিস্টার সাফফাত ফারদিন রামিম চৌধুরীর নেতৃত্বে ৫ই আগস্টের পর জুলাই আন্দোলনকারীরা এ প্রস্তাব দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে বুধবার (২৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। এ প্রজ্ঞাপনে বলা হয়, কলেজগুলোর নাম সংশ্লিষ্ট এলাকার সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে, যাতে করে প্রশাসনিক কার্যক্রম সহজ হয় এবং স্থানীয় জনগণের মধ্যে পরিচিতি বাড়ে। নাম পরিবর্তনের এই সিদ্ধান্তের ফলে স্থানীয়ভাবে কলেজটি এখন ‘উখিয়া সরকারি মহিলা কলেজ’ নামে পরিচিত হবে এবং ভবিষ্যতে সকল প্রকার সরকারি কাগজপত্র ও নথিপত্রে এই নাম ব্যবহৃত হবে। কলেজ শিক্ষার্থী ফরিদা আকতার জানান, নতুন নামটা খুব সুন্দর হয়েছে। ‘উখিয়া সরকারি মহিলা কলেজ’ শুনলেই বোঝা যায় এটি আমাদের এলাকার কলেজ। এতে এলাকার গর্ব বাড়বে। এক শিক্ষার্থীর অভিভাবক মাস্টার কাদির হোসেন জানান, নাম পরিবর্তনের ফলে প্রশাসনিক কাজ সহজ হবে। আগে অনেকেই ঠিকমতো কলেজের অবস্থান বুঝত না। এখন নাম শুনেই বোঝা যাবে, এটা উখিয়ার, এতে আমরা আনন্দিত। এ বিষয়েও ব্যারিস্টার সাফফাত ফারদিন রামিম চৌধুরী বলেন, উখিয়ার জুলাই যোদ্ধা এবং জনগণের দাবিতে এই প্রস্তাব দিয়েছিলাম। শিক্ষা প্রতিষ্ঠান ব্যক্তির নাম সেটি জনগণ পছন্দ করে না। দেশে সর্বত্র আওয়ামী লীগের গন্ধ রেখে গেছে পতিত স্বৈরাচার সরকার। ধীরে ধীরে এসব থেকে নিস্তার পাবে সাধারণ মানুষ। আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে জনগণের চাহিদাকে প্রধান্য দিচ্ছি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আটক ২০ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মিয়ানমার
আটক ২০ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মিয়ানমার

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ২০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মিয়ানমার। দেশটির দাবি, তারা নৌপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন।রবিবার (১৩ এপ্রিল) মিয়ানমারের Read more

দাউদকান্দিতে যৌথ অভিযানে মাদকসহ যুবক গ্রেপ্তার
দাউদকান্দিতে যৌথ অভিযানে মাদকসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ অপু সরকার (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। Read more

হামাসের হামলায় প্রেমিকা নিহত, আগুন দিয়ে নিজেকে শেষ করলেন ইসরাইলি যুবক
হামাসের হামলায় প্রেমিকা নিহত, আগুন দিয়ে নিজেকে শেষ করলেন ইসরাইলি যুবক

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে একটি সঙ্গীত উৎসবে হামলা চালিয়েছিল হামাস। হামলায় বেঁচে যান ইসরায়েলি যুবক রোই শালেভ (২৮)। তবে Read more

যত কাজের প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়েও বেশি কাজ করবো: বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী
যত কাজের প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়েও বেশি কাজ করবো: বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

নির্বাচনে যত কাজের প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়েও বেশি কাজ করবো। মাদক চাদাঁবাজি বরদাশত করা হবে না। মাদকের যে অবাধ বিচরণ Read more

নেপালে ভয়াবহ সহিংসতা-মসজিদে ভাঙচুর, সীমান্ত বন্ধ করলো ভারত
নেপালে ভয়াবহ সহিংসতা-মসজিদে ভাঙচুর, সীমান্ত বন্ধ করলো ভারত

ভারতের সীমান্তঘেঁষা নেপালের বিভিন্ন এলাকায় ভয়াবহ সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মসজিদে ভাঙচুরের পর উত্তেজনা ভয়াবহ আকার ধারণ করায় দেশটিতে উচ্চ Read more

মির্জাপুরে পাঁচটি বাংলা ড্রেজার মেশিনসহ পাইপ ধ্বংস
মির্জাপুরে পাঁচটি বাংলা ড্রেজার মেশিনসহ পাইপ ধ্বংস

টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ বাংলা ড্রেজার মেশিনসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন