সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিল না হওয়া পর্যন্ত পূর্ব ঘোষণা অনুযায়ী ১ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন সচিবালয়ের কর্মচারীরা। অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলতে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়। সকাল সোয়া ১০টার দিকে ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদীউল কবীর বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। এখন তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে বসবেন।এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থিত সচিবালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে গিয়ে বেশ কিছু কর্মচারীকে জমায়েত হতে দেখা যায়। এছাড়া, কিছু দফতরে গিয়ে কোনো কোনো কর্মচারীকে গেছে।এর আগে, গতকাল বুধবার বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা ঘোষণা দেন যে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয়ের কর্মচারীদের প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি চলবে। দাবি পূরণ না হলে আগামী ৩১ মের পর থেকে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানান ঐক্য ফোরামের নেতারা। একইসঙ্গে মাঠপর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়সহ সব দফতরে একই সময়ে এই কর্মবিরতি অব্যাহত রাখার আহ্বান জানান তারা।গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন হয়। এরপরেই এই অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলনে নামেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আন্দোলনের মধ্যেই গত রবিবার সন্ধ্যায় সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করে সরকার। গত শনিবার থেকে এই অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন করছেন সচিবালয়ের কর্মচারীরা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় ট্রেনের কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
চকরিয়ায় ট্রেনের কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল ৪ টার দিকে  উপজেলার চকরিয়া Read more

ঋণের টাকা না পেয়ে ঋণগ্রহীতাকে অন্ধকারে তালাবদ্ধ
ঋণের টাকা না পেয়ে ঋণগ্রহীতাকে অন্ধকারে তালাবদ্ধ

ঋণের টাকা না পেয়ে ঋণগ্রহীতা নুর নাহার খাতুন (৪৭) রাতের অন্ধকারে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ের বারান্দায় Read more

বিশ্ব ফার্মাসিস্ট দিবস আজ
বিশ্ব ফার্মাসিস্ট দিবস আজ

আজ ২৫ সেপ্টেম্বর, বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য—‘ভাবনায় স্বাস্থ্য, ভাবনায় Read more

তারাগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠে জলাবদ্ধতা, সংস্কারের দাবি শিক্ষার্থীদের
তারাগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠে জলাবদ্ধতা, সংস্কারের দাবি শিক্ষার্থীদের

রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জলাবদ্ধতার কারণে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ওই Read more

নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিল ভারত
নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিল ভারত

নিজেদের প্রযুক্তি ও অর্থায়নে নতুন একটি যুদ্ধবিমান তৈরি সংক্রান্ত প্রস্তাবনা অনুমোদন করেছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন